1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সর্বশেষ:
গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা

রাজশাহীতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৩৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাজিম হাসান…………………………………………

রাজশাহী মহানগরীতে সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প, বিসিক শিল্প নগরী প্রকল্প, রাজশাহী ওয়াসা’র ভূ-উপরিস্থ পানি শোধনাগার শীর্ষক প্রকল্পসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে আওতায় ক্ষতিগ্রস্ত ২০ জন ভূমি মালিকদের মাঝে মোট দুই কোটি ৪৫ লাখ টাকার এলএ (ক্ষতিপূরণ) চেক বিতরণ করেছে রাজশাহী জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার (১০ জানুয়ারি) বেলা ১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ করা হয়েছে।

 

উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল জলিল। এসময় উপস্থিত ছিলেন, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা জহুরুল ইসলাম।

 

এসময় জেলা প্রশাসক আব্দুল জলিল জানান, রাজশাহী মহানগরীতে সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের আওতায়, রাজশাহী ওয়াসা’র ভূ-উপরিস্থ পানি শোধনাগার শীর্ষক প্রকল্প, বিসিক শিল্প নগরী প্রকল্পসহ মোট নয়টি প্রকল্পে ২ কোটি ৪৫ লাখ টাকার চেক বিতরণ করা হলো। জেলা প্রশাসক আরও বলেন, জেলা প্রশাসনের কার্যালয়ের এলএ শাখা সম্পূর্ণ দালালমুক্ত। বিনামূল্যে সরকারি ফি প্রদান সাপেক্ষে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা প্রদান করা হয়ে থাকে।’ এছাড়াও তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের কারো কাছ থেকে কেউ ঘুষ দাবি করলে সরাসরি তার নিকট যোগাযোগের অনুরোধ জানান।

 

রাজশাহী ওয়াসা’র ভূ-উপরিস্থ পানি শোধনাগার শীর্ষক প্রকল্পে নগরীর মো আব্দুল গণি পেয়েছেন ১৬ লাখ ৯১ হাজার ৩৬৭ টাকা। বিসিক শিল্প নগরী প্রকল্পে নগরীর মো. এরশাদ আলী পেয়েছেন ১১ লাখ ২৪ হাজার ৮৬০। এছাড়াও নগরীতে সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে গুদাম নির্মাণ প্রকল্পের আওতায় পবা উপজেলার বায়া এলাকার আবদুস সাত্তার পেয়েছেন ১ কোটি ২ লাখ ৮৯ হাজার টাকা। তিনি জানান, আমার ৬ কাঠা জমি গুদাম নির্মাণের জন্য অধিগ্রহণ করেছে জেলা প্রশাসন। এই টাকা পেতে ভূমি অধিগ্রহণ শাখা থেকে কোন ধরনের হয়রানি হতে হয় নাই। দ্রæত সময়ের মধ্যে আমি জমির সমুদয় অর্থ পেয়েছি। সেই জন্য আমি জেলা প্রশাসক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি।#

 

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট