1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

রাজশাহীতে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র‌্যাব-৫

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৩৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মাদক নির্মূলে অবিচল ভূমিকা রেখে চলেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫ রাতে বিশেষ অভিযানে রাজশাহীর চারঘাটে ১৪২ বোতল ফেনসিডিলসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

র‌্যাব-৫, সিপিসি-১ রাজশাহী ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট থানার ইউসুফপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দুই মাদক ব্যবসায়ী— সিহাব হোসেন (২৪) ও জাহাঙ্গীর আলম (৩০)—কে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মোট ১৪২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।Open photo

র‌্যাব জানায়, আটক আসামিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত ছিল এবং ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করত। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-৫-এর পক্ষ থেকে জানানো হয়, মাদক চক্রের মূল শেকড় উপড়ে ফেলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে র‌্যাব সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট