1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ দু’জনের মৃত্যু - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ দু’জনের মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৩৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান…………………………..

রাজশাহীতে পৃথক পৃথক ভাবে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ দু’জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বেলা আড়াইটার মধ্যে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

 

নিহতদের নাম সালমান হোসেন (১২) ও আক্তার হোসেন (৬৫)।নিহত স্কুলছাত্র সালমান হোসেন গতকাাল শনিবার সকাল সোয়া ১০টার দিকে রাজশাাহীর দুর্গাপুর পৌরসভার শ্যামপুর রাস্তায় বাই সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে কিছু দুরে যেতে দেবিপুর মহাবিদ্যালয়ের সামনে একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে সালমান ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে খবর দেয়। এবং ঘাতক ট্রাক্টরটি আটক করে থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক ট্রাক্টরটি জব্দ করে থানায় নিয়ে যায়।

 

তবে দুর্গাপুর থানার (ওসি )নাজমুল হক জানান, দেবিপুর গ্রামে সড়ক দূর্ঘটনায় একজন শিশু মারা গেছে। ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক্টরটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। এছাড়া স্কুলছাত্রের মরদেহ দাফনের জন্য পরিবারকে অনুমতি দেওয়া হয়েছে। তবে নিহতের পরিবারের লোকজন অভিযোগ করলে তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

 

এদিকে, পুঠিয়া উপজেলায় মালবাহী ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে আক্তার হোসেন নিহত হয়েছে। শনিবার (৩০ জুলাই) বেলা আড়াইটার দিকে সেনভাগ এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এবিষয়ে জানতে চাইলে রাজশাহীর পবা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন জানান, নিহত ব্যক্তির নাম আক্তার হোসেন। তার পুরো পরিচয় এখনো জানতে পারেনি। তবে তার বাড়ি নাটোর জেলায় গরব বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছেন।

 

তিনি আরও বলেন, মালবাহী একটি ট্রাক রাজশাহী থেকে নাটোরের দিকে যাচ্ছিল। আর নাটোরের দিক থেকে একটি লেগুনা যাত্রী নিয়ে রাজশাহীর দিকে যাচ্ছিল। পুঠিয়ার সেনভাগ এলাকায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। নিহত আক্তার হোসেন লেগুনার যাত্রী ছিলেন। এব্যাপারে পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট