1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব: জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব টিএ পান্না ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র,অগ্নি সংযোগ,ভাংচুর,আহত-১০ ও আটক ১২ লালপুরে ২টি জ্বালানি‌‌ তেলের দোকানে‌ ১৫ হাজার টাকা জরিমানা বাঘায় আধ্যাতিক দরবেশের ওরশ অনুষ্ঠানে মিলন মেলা মাজার উন্নয়ন-পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে: এমপি চাঁদ পেশাজীবীদের অন্যতম ভিত্তি হিসেবে জিয়া পরিষদ কাজ করে: প্রফেসর ড.আব্দুল লতিফ ​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ

রাজশাহীতে নারীসহ অপহরণকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার করেছে ডিবি

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৪০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

লিয়াকত হোসেন …………………………….

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন মথুরডাঙ্গা ও চন্দ্রিমা থানাধীন আসাম কলোনী বৌ-বাজার এলাকা থেকে পরিকল্পিতভাবে নারী দিয়ে বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে অপহরণ করে  চাঁদা আদায় চক্রের মূলহোতাসহ ০৬ জনকে গ্রেফতার করে আরএমপি মহানগর ডিবি পুলিশের একটি টিম।

 

পুলিশ সুত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে আরএমপি মহানগর ডিবি পুলিশের একটি টিম  রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন বাসা নং-৩৩৫ মথুরডাঙ্গা এলাকার এক বসত বাড়ীর নিচতলা এবং চন্দ্রিমা থানাধীন আসাম কলোনী বৌ-বাজার এলাকায় মোঃ মেহেদী হাসান মিম এর বসত বাড়ীতে বিভিন্ন শ্রেণীর সহজ সরল ব্যক্তিদের নানাভাবে প্রেমের প্রলোভন দেখিয়ে ফুঁসলিয়ে অপহরণ পূর্বক নারী দ্বারা অশ্লীল ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে, জিম্মি করে মুক্তিপন ও চাঁদা আদায় চক্রের ০৬ সদস্যকে গ্রেফতার করে।

 

আটককৃত আসামীরা হলোঃ  ১। মোঃ সিহাবুল ইসলাম শিলু(২১), পিতা-মোঃ সাইদুর রহমান, ২। মোসাঃ আসমা আফিয়া@অহনা @অধরা(২১), স্বামী-মোঃ সিহাবুল ইসলাম শিলু, এদের সবার বাড়ী বোয়ালিয়াধীন  মথুরডাঙ্গা  এলাকায় বসবাস করছেন। অপরদিকে,  ৩। মোঃ স্বাধীন (২১), পিতা-মোঃ মাইনুল হক বাবলু, সাং-আসাম কলোনী রবের মোড়, ৪। মোঃ সাগর আলী(২২), পিতা-মোঃ সাহেব আলী, সাং-শিরোইল কলোনী ০৪ নং গলি ৫। মোঃ মেহেদী হাসান মিম(২১), পিতা-মোঃ মামুনুর রশিদ, সাং-আসাম কলোনী বৌ-বাজার, ৬। মোসাঃ প্রিয়া আক্তার মায়া টুসু(১৯), পিতা-মোঃ রমজান আলী এদের সবার বাড়ী চন্দ্রিমা থানাধীন  হাজরা পুকুর ডাবতলা নিউকলোনী এলাকার বাসিন্দা।

 

উল্লেখ্য, এরা দীর্ঘদিন যাবত বিভিন্ন শ্রেণীর সহজ সরল ব্যক্তিদের নানাভাবে প্রলোভন দেখিয়ে ফুঁসলিয়ে অপহরণ পূর্বক নারী দ্বারা অশ্লীল ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে, জিম্মি করে মুক্তিপন ও চাঁদা আদায় করে আসছিল।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট