1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

রাজশাহীতে নকল প্রসাধনী কারখানায় অভিযান, নকল উপকরনসহ আটক ১

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ২৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

ক্যাপশন: উদ্ধারকৃত নকল প্রসাধনী সামগ্রী ও সরঞ্জামাদী । …………………..ছবি নিজস্ব

 

নিজস্ব প্রতিবেদক……………………………

রাজশাহীর পুঠিয়ায় একটি নকল প্রসাধনী কারখানায় অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে বিপুল পরিমাণ নকল প্রসাধনী তৈরির উপকরণসহ কারখানার মালিককে গ্রেপ্তার করা হয়েছে।

 

২৫ ডিসেম্বর দিবাগত রাত ৮ টার দিকে পুঠিয়ার বালিয়াঘাটি গ্রামের এক বসত বাড়িতে গড়ে ওঠা কারখানাটিতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ ।গ্রেপ্তার কারখানা মালিকের নাম মমিনুল ইসলাম (২৮)। তিনি দুর্গাপুর উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামের নহির উদ্দিনের ছেলে। ২৬ ডিসেম্বর সোমবার সকালে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের  অফিসার ইনচার্জ  আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ওই কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে কারখানাটিতে লতা হারবালসহ বিভিন্ন কোম্পানির নাম ব্যবহার করে নকল প্রসাধনী তৈরির প্রমাণ মেলে।

 

এসময় প্রসাধনী সামগ্রী তৈরির মেশিন, বিভিন্ন ধরনের রাসায়নিক, বিপুল পরিমাণ ভেজাল ক্রিম, বিভিন্ন কোম্পানির নকল খালি মোড়ক, খালি কাগজের প্যাকেট ও ক্রিম তৈরিতে ব্যবহৃত ক্ষতিকারক উপকরণ জব্দ করা হয়। এছাড়াও কারখানার মালিককে গ্রেপ্তার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায়, তারা দীর্ঘদিন ধরেই নকল প্রসাধনী সামগ্রী প্রস্তুত করে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিলেন। নকল প্রসাধনী সামগ্রী সরবরাহ করে তিনি ক্রেতাদের প্রতারিত করতেন বলে জানান পুলিশের এ-ই কর্মকর্তা।

 

এ ঘটনায় পুঠিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে  তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট