1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

রাজশাহীতে দৃষ্টি প্রতিবন্ধী আইসিটি প্রশিক্ষনার্থীদের  মাঝে সনদ প্রদান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

#নিজস্ব প্রতিবেদক………………….

রাজশাহীতে দৃষ্টি প্রতিবন্ধীদের আইসিটি প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে রাজশাহী নগর ভবনের এ্যানেক্স ভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সভপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি থেকে এসব সনদ প্রশিক্ষনার্থীদের তুলে দেন।

 

ইন্সটিটিউট অব হযরত মোহাম্মদ (স:) এর আয়োজনে এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানীর (নেসকো) আর্থিক সহযোগিতায় বিভিন্ন ব্যাজে প্রতিবন্ধীদের দীর্ঘদিন থেকে প্রশিক্ষণ দিয়ে আত্নকর্মসংস্থানের লক্ষ্যে কাজ করে চলছেন। এরই ধারাবাহিকতায় তাদের প্রশিক্ষণ দিয়ে সনদ প্রদান করা হয়।

 

সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, নেসকো ও ইন্সটিটিউট অব হযরত মোহাম্মদ (সাঃ) যৌথ উদ্যোগে ব্রেল পদ্ধতিতে দৃষ্টি প্রতিবন্ধীদের কোরআন শিক্ষা ও আইসিটি প্রশিক্ষণ প্রদানের প্রশংসনীয় মহতি উদ্যোগ গ্রহণ করেছে। এজন্য তাদের ধন্যবাদ জানাই। সারাদেশে পিছিয়ে পড়া ও অনগ্রসর জনগোষ্ঠীকে মূল স্রোতে সম্পৃক্ত করা এবং তাদেরকে স্বাবলম্বী করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিভিন্ন সহযোগিতা প্রদান অব্যাহত রেখেছে। এসব জনগোষ্ঠীকে বিভিন্ন ভাতা প্রদানের মাধ্যমে সামাজিক সুরক্ষা বলয়ের মধ্যে আনতে প্রধানমন্ত্রী সচেষ্ট আছেন। এটি অনেকটাই সফল হয়েছে। আমাদের নানা সংকট ও সীমাবদ্ধতা আছে, তার মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রী এই সমস্ত বিষয়ে নজর রাখেন, এটি আমাদের বড় পাওয়া।

 

রাসিক মেয়র আরো বলেন, সবাইকে সাথে নিয়েই আমরা একটি সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো। যে স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং যে স্বপ্ন দেখে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম। মঞ্চে উপবিস্ট উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, নেসকোর প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ, বক্তব্য দেন ইন্সটিটিউট অব হযরত মোহাম্মদ (সাঃ) এর চীফ এ্যাডভাইজার ড. আব্দুল লতিফ ও প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ খায়রুল আজম। সঞ্চালনায় ছিলেন নেসকোর স্মার্ট ডিস্ট্রিবিউশন প্রকল্পের পরিচালক শিরিন ইয়াসমিন। অনুষ্ঠানে নেসকোর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট