1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

রাজশাহীতে ট্রাফিক সার্জেন্টের উপর রাগ করে নিজ বাইকে আগুন দিলেন চালক

  • প্রকাশের সময় : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৪৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক………………

এবার রাজশাহীতে ট্রাফিক সার্জেন্টের উপর রাগ করে নিজের মোটরসাইকেলে আগুন দিলেন একজন চালক। ঘটনাটি ঘটৈছে সোমবার দুপুরে নগরীর কোর্ট অক্ট্রয় মোড় এলাকায়। সার্জেন্ট কাইয়ুম হোসেনের ওপর রাগ করে মোটরসাকেল চালক কাঠালবাড়িয়া এলাকার আশিক আলী এ ঘটনা ঘটায়।

 

স্থানীয় এবং উপস্থিত পুলিশ সদস্যদের দেয়া তথ্য মতে, রাজশাহীর কোর্ট সংলগ্ন অকট্রয় মোড়ে কর্তব্যরত ছিলেন ট্রাফিক সার্জেন্ট কাইয়ুম। সোমবার দুপুর আনুমানিক একটার পর মোটরসাইকেল চালিয়ে ওই মোড় দিয়ে যাচ্ছিলেন আশিক আলী। এ সময় তার মোটরসাইকেল আটকে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বলেন সার্জেন্ট কাইয়ুম। তবে তার কাছে কাগজপত্র না থাকায়, সার্জেন্টের কাছে কিছু সময় চান তিনি। আশিক সার্জেন্টকে বলেন, মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজ বাড়ি থেকে এনে দেখাবেন তাঁকে। তবে সার্জেন্ট তার সেই অনুরোধ না শুনে মোটরসাইকেলটি জব্দ করেন।

 

এরপর সার্জেন্ট কাইয়ুম রাস্তায় অন্য মোটরসাইকেলের কাগজপত্র চেক করতে গেলে আশিক আলী তাঁর মোটরসাইকেলের কাছে গিয়ে আগুন ধরিয়ে দেন। এই ঘটনার পরে আশিক আলীকে আটক করে ট্রাফিক অফিসে নিয়ে যাওয়া হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের ডিসি অনির্বাণ চাকমা জানান, আশিক আলীর নামে রাজশাহীর একটি আদালতে ২০ লাখ টাকার একটি মামলা চলমান। সোমবার দুপুরে সে মামলায় হাজিরা দিয়ে তিনি ফিরছিলেন।

 

এ সময় সার্জেন্ট নিয়ম অনুসারে তার গাড়ীর কাগজ দেখতে চান।‌ তবে আশিক আলী প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় তার মোটরসাইকেলটি জব্দ করা হয়। এ সময় আশিক আলী ফাঁক বুঝে তার ওই মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়।

 

এদিকে একটি সূত্রের দেয়া তথ্য মতে, আশিক আলীর এই মোটরসাইকেলটি এর আগেও নগর পুলিশের ট্রাফিক বিভাগ জব্দ করে। যা ছাড়াতে তাকে এ পর্যন্ত প্রায় ৬০ হাজার টাকা গুনতে হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে তিনি আজ গাড়িটি পুড়িয়ে দেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট