1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল কেন্দ্রে শিশুদের ভিটামিন খাওয়ানোর কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক খোন্দকার আজিম আহমেদ, এনডিসি। পরিদর্শনকালে রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রদীপ চাঁদ মন্ডল উপস্থিত ছিলেন। পরে রাসিক প্রশাসক মহোদয় খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও অন্যান্য কার্যক্রম পরিদর্শন করেন।

রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় মহানগরীতে ৬৬ হাজার ৬২০জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে ৬-১১ মাস বয়সী ৮ হাজার ৭১৫জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৫৭ হাজার ৯০৫জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠু ও  সফলভাবে বাস্তবায়নে ৩৮৪টি কেন্দ্রে প্রতিটি কেন্দ্র সকাল ৮টা হতে ৪টা পর্যন্ত ৭৬৮জন স্বেচ্ছাসেবী নিয়োজিত রয়েছে। জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় রাজশাহী মহানগরীতে এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মহিনুল হাসান, মিশন নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপ্যাল সুলতা দং, ম্যানেজার ক্লেমেন্ট অরুন মন্ডল, পাবলিক রিলেশন অফিসার নোয়েল পার্থ চ্যাটার্জী, রাসিকের ফুড এন্ড স্যানিটেশন অফিসার শেখ আরিফুল হক, সহকারী জনসংযোগ কর্মকর্তা রকিবুল হক তুহিন ও স্বাস্থ্যকর্মী উপস্থিত ছিলেন।  #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট