1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

রাজশাহীতে ছিনতাইকারীদের ফেলে যাওয়া গুলিসহ পিস্তল উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীতে ছিনতাইকারীদের ফেলে যাওয়া দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর শাহমখদুম থানার সিলিন্দা বটতলা এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। রাজশাহী নগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) এ অভিযান চালায়।

মঙ্গলবার দুপুরে আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই এলাকায় জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের পাশে কয়েকজন ছিনতাইকারীর অবস্থানের খবর পেয়ে অভিযানে যায় ডিবি পুলিশ। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় কিছু একটা ফেলে দিয়ে আম বাগানের ভেতর দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে ডিবি পুলিশের দল স্থানীয় নাইট গার্ডদের সঙ্গে নিয়ে তল্লাশি চালায়। এ সময় একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। পিস্তলের গায়ে ইংরেজিতে মেড ইন ইউএসএ লেখা আছে।

পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট