1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

রাজশাহীতে কোয়ান্টামের লাশবাহী ফ্রিজিং এ্যাম্বুলেন্স উদ্বোধন

  • প্রকাশের সময় : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ২৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিনিধি…………………….

রাজশাহীতে কোয়ান্টাম ফাউন্ডেশনের লাশবাহী ফ্রিজিং এ্যাম্বুলেন্স কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে নগর ভবনে লাশবাহী ফ্রিজিং এ্যাম্বুলেন্সের কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

 

হটলাইন ০১৯১৪ ৯৯৯ ৪৪৬ নম্বরে যোগাযোগ করে লাশবাহী ফ্রিজিং এ্যাম্বুলেন্সের সেবা পাওয়া যাবে। নির্ধারিত ভাড়া প্রদান করে যে কেউ এই সেবা নিতে পারবেন। তবে অস্বচ্ছল পরিবার বিনামূল্যে লাশবাহী ফ্রিজিং এ্যাম্বুলেন্সের পাবে বলে জানিয়েছেন কোয়ান্টাম ফাউন্ডেশনের কর্মকর্তারা।

 

উদ্বোধনকালে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, বিগত করোনাকালীন সময়ে আমরা লক্ষ্য করেছি, সে সময়ে নিজের বাবা-মায়ের মৃতদেহ ফেলে সন্তানেরা পালিয়ে গেছে। সে সময় মৃতদেহ সৎকার করা, দাফন করা ইত্যাদি যাবতীয় কাজ কোয়ান্টাম ফাউন্ডেশন করেছে, যা অত্যন্ত প্রশংসীয়। এছাড়া তারা বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম প্রদান করে যাচ্ছে।

 

তিনি আরো বলেন, রাজশাহীতে এতোদিন লাশবাহী ফ্রিজিং এ্যাম্বুলেন্সের খুবই অভাব ছিল। রাজশাহীতে এই প্রথম একটি লাশবাহী ফ্রিজিং এ্যাম্বুলেন্স হলো। এই রকম একটি গাড়ি সিটি কর্পোরেশনের প্রকল্পের মধ্যেও আছে। তবে আমাদের আগেই কোয়ান্টাম ফাউন্ডেশন এটি নিয়ে এসেছে, তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই এ্যাম্বুলেন্স থেকে অনেক মানুষের উপকার হবে। আরো যত জনকল্যানমূলক কাজ আছে, সেগুলো তারা করে যাবেন, দেশের মানুষের সেবা করে যাবেন-এই কামনা করি।

 

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, কোয়ান্টাম ফাউন্ডেশন, রাজশাহীর পরিচালক কাইসার পারভেজ মেহেদী, নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, ডা. মঞ্জুরুল হক, আসফাক আলী পাপ্পু, সাইদুল ইসলাম, মামুনুর রশীদ বাচ্চু, প্রাণবন্ধু সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর দোয়া ও মোনাজাত করা হয়।

 

কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালক কাইসার পারভেজ মেহেদী জানান, রাজশাহী মহানগরীর মধ্যে লাশবাহী ফ্রিজিং এ্যাম্বুলেন্সের জন্য ১৫০০ টাকা ভাড়া প্রদান করতে হবে। সাথে ওয়েটিং চার্জ প্রতি ঘন্টায় ৩০০ টাকা। রাজশাহী মহানগরীর বাইরে গেলে প্রতি কিলোমিটার ৭০ টাকা চার্জ দিতে হবে। তবে অস্বচ্ছল পরিবারের জন্য বিনামূল্যে এই ফ্রিজিং এ্যাম্বুলেন্সের সেবা প্রদান করা হবে। এছাড়া আমরা মৃত ব্যক্তির লাশ ধোয়া, দাফন ও সৎকারসহ বিভিন্ন জনকল্যাকর কাজ করে থাকি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট