1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

রাজশাহীতে এলআইইউপিসি প্রকল্পের সিটি লেভেল মাল্টিসেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি…………………………….

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (এলআইইউপিসি) আওতায় সিটি লেভেল মাল্টিসেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম।

 

প্রকল্পের সার্বিক কার্যক্রমের তথ্য উপস্থাপন করেন টাউন ম্যানেজার আব্দুল কাইউম মন্ডল। তিনি জানান, ব্যক্তিগত পর্যায়ে স্বাস্থ্য পুষ্টি বিষয়ে পরামর্শ প্রদান, গ্রæপ কাউন্সিলিং , ফুড প্যাকেজ বিতরণ, স্কুল ক্যাম্পেইন, বেসিক হেলথ সাপোর্ট, পুস্টি সপ্তাহ পালনসহ করা হয়।

 

তিনি আরও জানান, স্বাস্থ্য ও পুষ্টি পরিসেবা সরবরাহকারী এবং স্টেকহোল্ডারদের মধ্যে সমন্বয় জোরদারকরন। সর্বাধিক বঞ্চিত, সুবিধাবঞ্চিত জনসংখ্যার মধ্যে দক্ষ ও কার্যকর পুষ্টি সেবা নিশ্চিত করা, জাতীয় মান নির্দেশিকা অনুসরণ করে ন্যাশনাল নিউট্রিশন সার্ভিসেস এর অপরিহার্য প্যাকেজকে মুল ধারার করার ক্ষেত্রে সহায়তা এ প্রকল্পের উদ্দেশ্য।

 

সভায় রাসিকের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, বিশ^ স্বাস্থ্য সংস্থার সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. নুরুল ইসলাম, রাসিকের চীফ কমিউনিটি ডেভেলমেন্ট অফিসার আজিজুর রহমান, দৈনিক সোনারদেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সোস্যাল ডেভেলমেন্ট অফিসার ড. তরুন বন্দোপাধ্যায়, ঢাকা আহসানিয়া মিশনের আপেল মাহমুদ, সিভিল সার্জন প্রতিনিধি নুর-ই-নাহরিন, এনজিও ফোরামের রবিউল হক, সিডিসি টাউন ফেডারেশনের সভাপতি আয়েশা ইসলাম মুন্নি, প্রকল্পের গর্ভনেন্স এন্ড মবিলাইজেশন অফিসার বিপ্লব মন্ডল, রাসিকের সহ-সচিব শমসের আলী, সহকারী জনসংযোগ কর্মকর্তা মোঃ রকিবুল হক এ সময় উপস্থিত ছিলেন। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট