1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

রাজশাহীতে ঋণের বোঝা সইতে না পেরে কৃষকের আত্মহত্যা

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৪৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীর মোহনপুর উপজেলায় এবার ঋণগ্রস্থ হয়ে এক কৃষক আত্মহত্যা করেছেন। নিহত কৃষকের নাম আকবর হোসেন। তিনি মোহনপুর উপজেলার খাড়ইল গ্রামের লুকমান আলীর ছেলে। আজ সোমবার (১৮ আগস্ট) সকালে নিজ পান বরজ থেকে ওই কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মত আকবর পান বরজ দেখাশোনার জন্য খুব ভোরে বাড়ি থেকে বেরিয়ে যায়। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে তার ছেলে সুমন ছয়জন শ্রমিক নিয়ে পান বরজে গেলে তার বাবাকে দেখতে পাননা। খোঁজাখুজি পর পাশের আরেকটি পান বরজে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার বাবাকে দেখতে পায়। আকবর হোসেন বিভিন্ন এনজিওসহ স্থানীয় সুদ ব্যবসায়ীর কাছ থেকে ৬/৭ লাখ টাকা ঋণ নেন। ঋণ নিয়ে পাওনাদারদের চাপে ছিলেন তিনি। পরে শ্রমিকদের সহযোগীতায় মৃতদেহ বাড়িতে নিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

উল্লখ্যে,গত শুক্রবার সকালে রাজশাহীর পবা উপজেলার বামনশিকড় এলাকায় ঋণের দায়ে মিনারুল নামের এক কৃষক দুই সন্তানসহ স্ত্রীকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেন। মোহনপুর থানার (ওসি) আতাউর রহমান বলেন,মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট