1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

রাজশাহীতে আদালত চত্বর সহ বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপ, আহত ২, প্রেফতার ৬, নগরবাসি চরম আতংকে

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ২৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আশিকুল ইসলাম……………………………………………………………….

রাজশাহীতে আদালত চত্বর সহ নগরীর বিভিন্ন স্থানে আজ তিনটি ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দু’জন আহত হয়েছেন এবং মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পশ্চিমে ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় আদালত চত্বরে অবস্থিত সকলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনা স্থলে এসে স্থানটি ঘিরে রাখে। ঘটনার সময় পাশের ভবনের একটি জানালার গ্লাস ভেঙে গেছে। এর আগে সকালে নগরীর ডিঙ্গাডোবা এলাকার মতিচত্বরের কাছে জামায়াত-শিবিরের মিছিল থেকে ককটেল নিক্ষেম করা হয়। এসময় তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ।

এরা হলেন, খালেক শাহাদত ও মারুফ মোরতোজা। রাজপাড়া থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে দুপুর দেড়টার দিকে নগরীর কামারুজ্জামান চত্বরে বিএনপির মিছিল থেকে ককটেল বিষ্ফোরণ করা হয়। এতে পুরো এলাকায় মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় অটোচালক জলিল ও অটো যাত্রী আবুল বাসার আহত হন। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। অটো চালক জলিলের চোখে ককটেলের স্লিন্টার লেগেছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রাজপাড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, আদালত চত্বরের বাইরে ঢালানের মোড়ের সড়ক থেকে ককটেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় কাউকে শনাক্ত করা যায়নি। তদন্ত অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন, ডিঙ্গাডোবা এলাকায় জামায়েত-শিবির মিছিল শেষে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, মহানগরীর গৌরহাঙ্গা রেলগেটে এলাকায় ঝটিকা মিছিল থেকে বিএনপি নেতাকর্মীরা দুপুরে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে পালিয়ে যায়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট