1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

রংপুরে অপহৃতা স্কুল ছাত্রীকে জয়পুরহাট থেকে উদ্ধার, অপহরণকারীকে র‌্যাব গ্রেফতার করেছে

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

জয়পুরহাট প্রতিনিধি…………………………………………….

জয়পুরহাট পাঁচবিবি থেকে অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় ভিকটিম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। শুক্রবার ( ২৩ জুন ) বিকেলের দিকে পাঁচবিবি উপজেলার নন্দনপুকুর এলাকা থেকে অপহরণকারী নুরুজ্জামান ইসলামকে (২৩) গ্রেফতার করা হয়।

 

র‌্যাব জানায়, অপহরণ হওয়া ওই ছাত্রী রংপুর জেলায় তার পরিবারের সঙ্গে থাকতেন। এলাকা থেকে নাবালিকা অষ্টম শ্রেণি পড়ুয়া ওই ছাত্রীকে অপহরণ করে নুরুজ্জামান। এরপর তাকে জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকায় ধর্ষণ করে । পরবর্তীতে পরিবারের অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প এর একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে ভিকটিমকে উদ্ধার করে নুরুজ্জামানকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত অপহরণকারীকে গ্রেফতার ও অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ভিকটিমকে তার অবিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আসামির বিরুদ্ধে রংপুর জেলার পীরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট