1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সর্বশেষ:
যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ  

রংপুরের বদরগঞ্জে রোহিঙ্গা নারীকে জন্মসনদ দেওয়ায়  ইউপি চেয়ারম্যানকে শোকজ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
# ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের বদরগঞ্জে উম্মে কলিমা (২১) নামক একজন রোহিঙ্গা নারীকে জন্মসনদ দেওয়ার  অভিযোগে বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিককে শোকজ করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রনালয় স্থানীয় সরকার বিভাগ, ইউপি-১ শাখার সিনিয়র সহকারি সচিব তৈহিদ এলাহী।
জানা যায়, উপজেলার দামোদরপুর ইউপিতে গত বৃহস্পতিবার (১৭এপ্রিল-২৫) তারিখে উম্মে কলিমা নামে ওই রোহিঙ্গা নারীর জন্ম সনদ ইস্যু করা হয়। যার জন্ম সনদ নং-২০০৪৮৫১০৩২৫১১৪৬৯৫, পরে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রনালয়, স্থানীয় সরকার বিভাগ, ইউপি-১শাখা বাংলাদেশ সচিবালয়ের সিনিয়র সহকারি সচিব তৈহিদ এলাহি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিককে শোকজ করেন।
এ বিষয়ে গতকাল মঙ্গলবার অভিযুক্ত দামোদরপুর ইউপি চেয়রম্যান আবু বক্কর সিদ্দিক জানান, আমি শোকজ  স্থগিত করার জন্য ইতিমধ্যে হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেছি।
বদরগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার মিজানুর রহমান রোহিঙ্গা নারীকে জন্ম সনদ দেওয়ার অভিযোগে দামোদরপুর ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিককে শোকজ করার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ঘটনার পর উর্দ্ধতন কর্তৃপক্ষের নিদের্শে ইউপি চেয়ারম্যানকে সাসপেন্ড করা হয়েছে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট