1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

রংপুরের বদরগঞ্জে বসত বাড়ি ভাঙচুর লুটপাট মারধরের অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
# বদরগঞ্জ (রংপুর)প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে বসতবাড়ি ভাঙচুর মারধর করে লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার কালুপাড়া ইউনিয়নের শংকরপুর উত্তর পাড়া গ্রামে। এ ঘটনায় বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী লোকমান হোসেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শংকরপুর উত্তর পাড়া গ্রামে লোকমান হোসেন পৈত্রিক সম্পত্তি বসবাস করে আসছেন। নিজ জমিতে নির্মাণ করা ঘর গত বুধবার সকাল ৮টার দিকে পার্শ্ববর্তী এলাকার ফুল মিয়া, আসাদ মিয়া, মোসলিম মিয়া, মোশারফ হোসেন সহ প্রায় ২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে এসে নির্মাণ করা ঘর বাড়ি ভাঙচুর করে। ওই সময় লোকমান হোসেনের পরিবারের লোকজন বাধা দিলে মারধর শিকার হন  ময়ূরী বেগম, মুসলেমা বেগম, ও লোকমান হোসেনের ভাতিজি সাথী আক্তার। তাদেরকে উদ্ধার করতে এগিয়ে আসেন লোকমান হোসেনের আরেক ভাতিজি তানভী খাতুন ওই সময় তার চুলের মুঠি ধরে পরনের কাপড় বিবস্ত করে শ্লীলতাহানি ঘটায়। এছাড়াও বাড়ি ভাঙচুর করে বাড়িতে থাকা এক লক্ষ টাকা আসবাবপত্র মালামাল লুটপাট করে নিয়ে যায় বলে অভিযোগ উল্লেখ করেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাদেরকে পাওয়া যায়নি।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম আতিকুর রহমান জানান থানায় একটি লিখিত অভিযোগ পাওয়ার পরে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট