1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর কাটাখালীতে বিএসটিআই’র লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই তৈরি করায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা শিবগঞ্জে বাড়িতে হামলা-লুটপাট ও ককটেল বিস্ফারণের ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন পুঠিয়ায় পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার মোহনপুরে বিএনপি – জামায়াত সংঘর্ষে জামায়াতকর্মী নিহত লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা

যশোর অভয়নগরে ফার্মের ৪ শত মুরগী বিষ প্রয়োগে হত্যা

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ২১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন, অভয়নগর, যশোর………………………………………………………..

যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়ায় ফার্মের প্রায় ৪ শত বয়লার মুরগী বিষ প্রয়োগে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, ভাটপাড়া গ্রামের মৃত গোলাম রহমানের মেজ ছেলে মোবারক হোসেনের ফার্মে এক থেকে দুই কেজি ওজনের ১ হাজার বয়লার মুরগী ছিল।ফার্মের কোল ঘেষে ভাটপাড়া গ্রামের মৃত কদম আলী সরদারের বড় ছেলে মাসুদ সরদার ২৪ শে মার্চ রবিবার বিকাল ৪ টার সময় ধানের জমিতে বিষ প্রয়োগ করে।এসময় তাকে বিষ প্রয়োগ করলে মুরগী মারা যাওয়ার কথা বললেও কোনো কর্ণপাত না করে বিষ প্রয়োগ করে চলে যায়। কিছুক্ষণ যেতে না যেতেই মুরগী মারা যেতে থাকে। প্রায় ৪ শত মুরগী মারা যায়। ফলে আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এবিষয়ে ক্ষতিগ্রস্ত মোবারক হোসেন বলেন,মাসুদ সরদার ধানে খুবই ক্ষতিকর বিষ প্রয়োগ করেছে।পাশেই আমার মুরগীর ফার্ম।নিষেধ করা সত্বেও সে শোনেনি। আরো বলেছে আমি আমার ক্ষেতে বিষ দিয়েছি তোমার মুরগী মারা গেলে আমি কি করব। আমার প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

ইউপি সদস্য শেখ ওসমান আলী বলেন, মাসুদের ধানে বিষ প্রয়োগের ফলে দুর্গন্ধের কারণে মোবারকের প্রায় ৪ শত মুরগী মারা গেছে।তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। মাসুদের কাজটা করা ঠিক হয়নি। ভাটপাড়া তদন্ত কেন্দ্রের আইসি বলেন,মুরগী মারার খবর পেয়ে আমরা গিয়েছিলাম। এটা খুবই দুঃখজনক।অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এব্যপারে বেশ কয়েকবার চেষ্টা করেও মাসুদ সরদারের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট