1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর সংবাদদাতা : জেলার বাঘারপাড়া উপজেলায় আজ পৃথক সড়ক দুর্ঘটনায় তিন ব্যক্তি নিহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে সাতটায় এবং বেলা সাড়ে ১১ টায় এ দু’টি দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাঘারপাড়া উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামের শুকুর শেখের ছেলে মোহাম্মদ সিদ্দিক শেখ (৫০), যশোরের কেশবপুর উপজেলার বগা গ্রামের বাবু সর্দারের ছেলে তারেক সর্দার (৩৫) এবং ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজাবাড়ি গ্রামের ছবেদ আলীর ছেলে সবুজ হোসেন (৪২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে যশোর-নড়াইল সড়কের বাঘারপাড়া উপজেলার দক্ষিণ শ্রীরামপুর নামক স্থানে যশোরগামী একটি ট্রাক সড়কের পাশে চার পথচারিকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়।এতে দক্ষিণ শ্রীরামপুর গ্রামের শুকুর শেখের ছেলে মোহাম্মদ সিদ্দিক শেখ ঘটনাস্থলেই নিহত হন।
তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস ট্রাক চাপায় একব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আহত তিনজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস আরও জানান, শুক্রবার বেলা সাড়ে ১১ টায় যশোর-নড়াইল সড়কের করিমপুর নামক স্থানে দু’টি পিকআপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে একটির আরোহী সবুজ হোসেন নামের একব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। অপর পিকআপের আরোহী গুরুতর আহত তারেক সর্দারকে নড়াইল সদর হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আহতদের যশোর ২৫০-শয্যা বিশিষ্ট হাসপাতালে এবং নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, আইনী প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় পৃথক দু’টি মামলা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট