1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
খাদ্যবান্ধব কর্মসূচির আদলে ভূয়া কার্ড তৈরি করে নিম্নমানের চাল বিতরণ, কোটি টাকা হাতিয়ে লাপাত্তার শঙ্কা গোদাগাড়ীতে দুই উপদেষ্টার সেচ কার্যক্রম পরিদর্শন, বৃক্ষরোপণ রূপসায় মাদকসেবী ছেলের হাতে মা খুন ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন শিবগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপ্তি গোদাগাড়ীতে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা ৩০ হাজার টাকা খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন স্থাপত্য ডিসিপ্লিনের ৩১ শিক্ষার্থী বকেয়া পরিশোধে ব্যর্থ গাজী টিভি: বাংলাদেশে আইপিএল সম্প্রচার বাতিল করলো জিওস্টার কালীগঞ্জ থানার কামরুল ইসলাম গাজীপুরে শ্রেষ্ঠ এস আই নির্বাচিত নওদাপাড়া নতুন বাস টার্মিনালে জুয়ার আসর বন্ধ সংবাদ প্রকাশের পরই বিএনপি নেতার অভিযান

মোহনপুরে বিলে নামার রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি, ভোগান্তিতে সাধারণ মানুষ 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌর এলাকার নওগাঁ গ্রামের বিলে নামার রাস্তায় প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ উঠেছে। গ্রামের পশ্চিম পাড়া দাখিল মাদ্রাসা হতে বিলে যাতায়াতের একমাত্র সরকারী খাস খতিয়ানভুক্ত রাস্তা এটি। অন্তত ৫০ বছর ধরে রাস্তাটি ব্যবহার করে আসছে গ্রামের মানুষ। সেই রাস্তাটিতে বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করেছে একই গ্রামের আব্দুর রশিদ শাহ এর দুই ছেলে কলম শাহ ও মিলন শাহ। এছাড়াও তাদের সাথে আরো রয়েছেন মৃত ইসাহাক এর ছেলে মুকবুল হোসেন। রাস্তাটি উন্মুক্ত করতে গত ১০ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী একই গ্রামের কয়েকজন পথচারী।
অভিযোগ সূত্রে জানা গেছে, রাস্তাটি বন্ধ করে দেওয়ায় জনসাধারণ চরমভাবে দুর্ভোগের শিকার হচ্ছে। বিলের ধারে অবস্থিত ৪ টি পল্ট্রি শিল্প, ৬ টি মৎস্য চাষ প্রকল্প, ৩টি বসতবাড়ি, কৃষি ফসলী উৎপাদন, ফসল তোলা নামানো, পান বরজসহ যাবতীয় বিষয় তদারকি ও পরিচর্যার জন্য যোগাযোগের একমাত্র রাস্তা এটি। যা বন্ধ করে দেয়ায় বিপদে পড়েছে রাস্তাটি দিয়ে চলাচলরত পথচারীরা।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়শা সিদ্দিকা বলেন, রাস্তাটি সরকারি জায়গায় কিনা সেটি দেখতে হবে। পাশাপাশি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট