1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর কাটাখালীতে বিএসটিআই’র লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই তৈরি করায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা শিবগঞ্জে বাড়িতে হামলা-লুটপাট ও ককটেল বিস্ফারণের ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন পুঠিয়ায় পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার মোহনপুরে বিএনপি – জামায়াত সংঘর্ষে জামায়াতকর্মী নিহত লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা

মোহনপুরে বিএনপি – জামায়াত সংঘর্ষে জামায়াতকর্মী নিহত

  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান: রাজশাহীর মোহনপুর উপজেলায় বিএনপির সাথে সংঘর্ষে জামায়াাতকর্মী মো: আলাউদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহত আলাউদ্দিনের ছেলে ইমরান নাজির বাদী হয়ে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে মোহনপুর থানায় হত্যাা মামলাটি দায়ের করেন। মামলায় বিএনপির স্থানীয় সাত নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন। মোহনপুর উপজেলা জামায়াতের আমির আব্দুল আউয়াল বলেন,  রোববার দুপুরে নিহত আলাউদ্দিনের মরদেহ ময়নাতদন্তের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর বিকালে নিজ এলাকা সাঁকোয়ায় জানাজা শেষে তাকে দাফন করা হয়। এসময় জামায়াতের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির এবং রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমানসহ সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, আলাউদ্দিন নিহতের ঘটনায় হত্যামামলা হয়েছে। আমরা আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছি। আশাকরছি, দ্রুততার সাথে গ্রেপ্তার করা সম্ভব হবে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।

উল্লেখ্য,শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহনপুরের সাঁকোয়া এলাকায় ঈদের নামাজে ইমাম নির্ধারণকে কেন্দ্র করে মডেল মসজিদে মুসল্লিদের বৈঠক ছিল। সেখানে আলাউদ্দিনের ছেলেদের সঙ্গে বিএনপিকর্মী ওমর ফারুক, মো. রাসেল, আব্দুল করিম, আব্দুল কুদ্দুসসহ কয়েকজনের কথা কাটাকাটি হয়। এ সময় বিএনপির কর্মীরা আলাউদ্দিনকে ফেলে দিয়ে তার বুকের ওপর উঠে বসে বলে জামায়াতের নেতাকর্মীদের অভিযোগ। এতে ঘটনাস্থলেই আলাউদ্দিনের মৃত্যু হয়। তবে বিএনপির দাবি, স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন আলাউদ্দিন।

তবে ঘটনার পর স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করেন। এক বিএনপি কর্মীর মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। স্থানীয় বিএনপি কার্যালয়ও ভাঙচুর করে জামায়াতকর্মীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট