1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

মোহনপুরে চিকিৎসা সহায়তার ৭ লাখ টাকার চেক বিতরণ 

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৪০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোহনপুর প্রতিনিধি……………………………………………………….

রাজশাহীর মোহনপুর উপজেলায় অসুস্থ দুস্থ দুই ব্যাক্তির মাঝে ৭ (সাত) লক্ষ টাকা প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যাণ  তহবিল হতে চিকিৎসার সহায়তা অনুদান চেক বিতরণ করা হয়। এই সময় মৌগাছি ইউপির হার্ডওয়ার ব্যবসায়ী ও স্কুল শিক্ষক আলমগীর হোসেন আলম এর হাতে ২ (দুই) লক্ষ টাকা ও বাকশিমইল ইউপির সইপাড়া গ্রামের শাহিন পারভেজ শুভকে ৫ (পাঁচ) লক্ষ টাকার চেক প্রদান করা হয়। শুক্রবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দুস্থদের হাতে চেক তুলে দেন স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি।

জানা গেছে, আলমগীর হোসেন এর হার্ড ফুটো হওয়ায় চিকিৎসা ভাতার আবেদন করেন। এরপর প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যাণ তহবিল থেকে তাকে চিকিৎসা ভাতা প্রদান করা হয়। এছাড়াও সড়ক দুর্ঘটনায় এক বছর আগে পঙ্গু হন শাহিন পারভেজ শুভ। তাকেও চিকিৎসা ভাতা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা, বাকশিমইল ইউপি চেয়ারম্যান ও (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি একরামুল হক বিজয়, বাকশিমইল ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, কেশরহাট পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুবাইয়েত হোসেন উজ্জ্বল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক বিপুল রায়হান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ আলমসহ অন্যান্যরা।#

 

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট