1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

মান্দায় নিখোঁজের ১২ ঘন্টা পর আমবাগান থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার 

  • প্রকাশের সময় : শনিবার, ১১ মে, ২০২৪
  • ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
মান্দা ( নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় নিখোঁজের ১২ ঘন্টা পর আমবাগান থেকে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ মে) সকালে উপজেলার গণেশপুর ইউনিয়নের মীরপুর গ্রামের একটি আমবাগানে তার মরদেহ পাওয়া যায়।
নিহতের নাম আলেফ উদ্দিন (৫০)। তিনি গনেশপুর গ্রামের মৃত শমসের আলীর ছেলে। প্রায় ২০ বছর ধরে কাঞ্চন গ্রামে ঘরজামাই থেকে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতেন। পেশায় তিনি দিনমজুর ছিলেন।
নিহতের স্ত্রী মঞ্জুয়ারা বিবি জানান , শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে স্বামী আলেফ উদ্দিন প্রতিদিনের মত খুদুর মোড়ে চা খাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। রাত ৮টা পর্যন্ত বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। শনিবার সকালে মীরপুর গ্রামের মাঠে আফছার আলীর আমবাগানে তার মরদেহ পাওয়া যায়।
মঞ্জুয়ারা বিবি আরও বলেন, ‘কে বা কারা আমার স্বামীকে হত্যা করেছে এ বিষয়ে আমি কিছুই বলতে পারছি না। যারাই এ ঘটনার সঙ্গে জড়িত থাকুক তাদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করছি।’
বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, সুরুতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট