1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত? শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পদ্মায় মাটি উত্তোলনের অভিযোগে যুবকের কারাদণ্ড ও জরিমানা চারঘাটে চালকের বেতন তুলছেন নৈশ প্রহরী উজ্জ্বল বাঘায় মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল থ্রীহুইলার (সিএনজি) চালকসহ তিন জন  পরকীয়া প্রেমের জেরে শিবগঞ্জে সালিশে সংঘর্ষ, নিহত ১, আহত ৮ শিবগঞ্জে ট্রাক্টারের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থী নিহত রাজশাহীর কাটাখালীতে বিএসটিআই’র লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই তৈরি করায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা শিবগঞ্জে বাড়িতে হামলা-লুটপাট ও ককটেল বিস্ফারণের ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

মানুষ গাছের কাছে চিরঋণী-যা শোধ হবার নয়: এম.পি শহীদুজ্জামান সরকার

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৪৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

ছবি: নিজস্ব

# ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি……………………………………………

ধামইরহাটে সামাজিক বনায়নের মাধ্যমে রাজশাহী বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সুরক্ষা প্রকল্পের আওতায় আলতাদিঘী জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় বসবাসকারী নৃ-জনগোষ্ঠী ও স্থানীয় জনগোষ্ঠীর ৩৭৬ জন সদস্যগণকে নিয়ে পরিবেশ বান্ধব ইকোট্যুরিজম ব্যবস্থাপনা, প্রতিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন অভিঘাত, অভিযোজন ও হ্রাসকরণ বিষয়ক সচেতনতামুলক ১ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 

২৮ মে দিনব্যাপী সামাজিক বনবিভাগ, রাজশাহী’র আয়োজনে ও বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ’র সভাপতিত্বে ধামইরহাট উপজেলা অডিটোরিয়ামে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি বলেন, “মানুষ গাছের কাছে চিরঋণী, যা কখনো শোধ হবার নয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, নওগাঁ সহকারী বন সংরক্ষক মেহেদীজ্জামান, পাইকবান্দা রেঞ্জ কর্মকর্তা একেএম ফরহাদ জাহান, বনবিট অফিসার আনিছুর রহমান ধামইরহাট থানার ওসি মো. মোজাম্মেল হক কাজী, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।#
এডটি: আরজা/৬

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট