1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত, আলোচনা ও পুরস্কার বিতরণ রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি হেড অব ডেলিগেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিবি ও থানা পুলিশ  ৩১০ মোবাইল ও ৮৫০ পিস ইয়াবা সহ  ৭ জনকে আটক করেছে ভোলাহাটে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইলসহ ১ জন নারী গ্রেপ্তার মানুষের সেবায় কাজ করে যাচ্ছে মাস্তুল ফাউন্ডেশন:ভূমিমন্ত্রী বাঘায় কয়েলের আগুনে নিঃস্ব হলো তিন পরিবার, নগদ ১০ লাখ টাকা সহ আগুনে পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি , পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন এমপি ও ইউএনও শ্যামগরের রমজাননগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত চারঘাটের চুরি মামলায় ঈশ্বরদীতে দুইজন গ্রেপ্তার, বৈদ্যুতিক মিটার উদ্ধার খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে পত্নীতলায় দোয়া ও মিলাদ মাহফিল

ভোলাহাটে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইলসহ ১ জন নারী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ এ ঘটনায় ১ জন নারীকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৫ আগস্ট ২০২৬) দিবাগত রাত প্রায় ৩টার দিকে ভোলাহাট থানা সংলগ্ন যাদুনগর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঐ গ্রামের মৃত রুস্তম আলী ছেলে মোঃ মঞ্জুর হোসেন (২৭)’র বসতবাড়ির দক্ষিণ দুয়ারী মাটির শয়নকক্ষে তল্লাশি চালিয়ে একটি বড় নীল রঙের প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩১০টি ভারতীয় পুরাতন চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর মধ্যে ছিল ভিভো-১১০টি, অপ্পো-৭০টি, রিয়েলমি-৩৬টি, রিডমি- ১০টি, স্যামসাং-২৫টি, ওয়ান প্লাস-৮টি, আইকিউ-৯টি, মটোরোলা-১৫টি, কোকো-৩টি, নারজো-৪টি, পোকো-১০টি এবং অন্যান্য ব্র্যান্ডের ১০টি মোবাইল ফোন। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ ৬০ হাজার টাকা। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোছাঃ জেসমিন খাতুন (২৫), স্বামী- মোঃ মঞ্জুর হোসেন, সাং- জাদুনগর, থানা- ভোলাহাট, জেলা- চাঁপাইনবাবগঞ্জকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো জব্দ করা হয়েছে।

Open photo

এ বিষয়ে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। চোরাচালান ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট