1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সর্বশেষ:
ধর্ম ও জাতীয়তা: বাঙালি মুসলিম পরিচয়ের স্বরূপ ও সমন্বয় খাদ্যবান্ধব কর্মসূচির আদলে ভূয়া কার্ড তৈরি করে নিম্নমানের চাল বিতরণ, কোটি টাকা হাতিয়ে লাপাত্তার শঙ্কা গোদাগাড়ীতে দুই উপদেষ্টার সেচ কার্যক্রম পরিদর্শন, বৃক্ষরোপণ রূপসায় মাদকসেবী ছেলের হাতে মা খুন ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন শিবগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপ্তি গোদাগাড়ীতে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা ৩০ হাজার টাকা খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন স্থাপত্য ডিসিপ্লিনের ৩১ শিক্ষার্থী বকেয়া পরিশোধে ব্যর্থ গাজী টিভি: বাংলাদেশে আইপিএল সম্প্রচার বাতিল করলো জিওস্টার কালীগঞ্জ থানার কামরুল ইসলাম গাজীপুরে শ্রেষ্ঠ এস আই নির্বাচিত

ভাষা শহীদদের স্মরণে আত্রাইয়ে ব্যাপক কর্মসূচি, প্রস্তুতিমূলক সভা 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহম্মেদ বিশেষ প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২১ ফেব্রুয়ারি উদযাপনকে ঘিরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ২০ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আত্রাই কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। ২১ ফেব্রুয়ারি বাদ আসর সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় উপজেলার মসজিদগুলোতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি অফিস-আদালতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং ভ্রাম্যমাণ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. আলাউল ইসলাম। তিনি বলেন, মহান একুশের চেতনা ধারণ করে রাজনৈতিক মতপার্থক্য ভুলে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেষ্ট থাকতে হবে।

সভায় সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আব্দুল জলিল চকলেট, কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি এম কামরুজ্জামান, শিক্ষা কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, নির্বাচন সহকারী কর্মকর্তা ইমরান হাসান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট