1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

বিয়ের আড়ালে প্রতারণা রাজশাহীতে আত্নগোপনে থাকা কাজী শাওন গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: বিয়ের নামে প্রতারণার অভিযোগে পরোয়ানাভুক্ত পলাতক আসামি কাজী মোকাদ্দিম হোসেন ওরফে শাওনকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব-৫, রাজশাহী। গত বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন ডিঙ্গাডোবা ঈদগাঁ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি বিশেষ অপারেশন দল এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত কাজী শাওনের বিরুদ্ধে সিআর মামলা নং-৩৯৯/১৯ (মোহনপুর), ধারা-৪১৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৩৪ দণ্ডবিধি অনুযায়ী প্রতারণার মামলা রয়েছে। মামলার প্রেক্ষিতে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।Open photo

র‌্যাব আরও জানায়, নিকাহ রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালনের সময় শাওন টাকার লোভে বিভিন্ন বয়সের ছেলে-মেয়েদের বিয়ের রেজিস্ট্রি অবৈধভাবে সম্পাদন করতেন। এতে একাধিক প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। আদালত থেকে পরোয়ানা ইস্যু হলে তিনি গা-ঢাকা দেন।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাজী শাওন তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। পরে তাকে রাজশাহীর মোহনপুর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানায়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রতারণাসহ সব ধরনের অপরাধ দমনে র‌্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট