1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর কাটাখালীতে বিএসটিআই’র লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই তৈরি করায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা শিবগঞ্জে বাড়িতে হামলা-লুটপাট ও ককটেল বিস্ফারণের ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন পুঠিয়ায় পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার মোহনপুরে বিএনপি – জামায়াত সংঘর্ষে জামায়াতকর্মী নিহত লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা

বিজয় দিবস প্রীতি ফুটবল ম্যাচে চ্যাম্পিয়ন রাসিক

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ১৬ ডিসেম্বর ২০২২………………………………..

মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে রাজশাহী সিটি কর্পোরেশন বনাম রাজশাহী জেলা প্রশাসনের মধ্যে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রীতি ফুটবল ম্যাচে ট্রাইব্রেকারে রাজশাহী জেলা প্রশাসনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ ট্রফি এবং অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।

 

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন,২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, ৬নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ মাজেদা বেগম, ৭নং সংরক্ষিত আসনের কাউন্সিলর উম্মে সালমা বুলবুলি রাসিকের সচিব মোঃ মশিউর রহমান, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু প্রমুখ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট