1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত? শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পদ্মায় মাটি উত্তোলনের অভিযোগে যুবকের কারাদণ্ড ও জরিমানা চারঘাটে চালকের বেতন তুলছেন নৈশ প্রহরী উজ্জ্বল বাঘায় মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল থ্রীহুইলার (সিএনজি) চালকসহ তিন জন  পরকীয়া প্রেমের জেরে শিবগঞ্জে সালিশে সংঘর্ষ, নিহত ১, আহত ৮ শিবগঞ্জে ট্রাক্টারের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থী নিহত রাজশাহীর কাটাখালীতে বিএসটিআই’র লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই তৈরি করায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা শিবগঞ্জে বাড়িতে হামলা-লুটপাট ও ককটেল বিস্ফারণের ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

বিএনপি ক্ষমতায় এলে পদ্মায় স্থায়ী বাঁধ নির্মাণ হবেঃ বেলাল ই বাকী ইদ্রিশী

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৪৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আব্দুল বাতেন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী বেলাল ই বাকী ইদ্রিশী বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে পদ্মা নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে। পাশাপাশি পাকা ও দূর্লভপুর ইউনিয়নের রাস্তা উন্নয়ন, চিকিৎসা ও শিক্ষাসহ সকল মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে পাকা ইউনিয়নের দশরশিয়া ও বিশরশিয়া বাজার এবং দূর্লভপুর ইউনিয়নের গাইপাড়া এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

বেলাল ই বাকী ইদ্রিশী বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আপনাদের মাঝে এসেছি। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমি আপনাদের পাশে আছি, ছিলাম এবং থাকব।” গণসংযোগে পাকা ইউনিয়ন বিএনপির ৭নং ওয়ার্ড সভাপতি শফিকুল ইসলাম, চর পাকা লাল মোহাম্মদ নুরানী ও হাফেজিয়া মাদরাসার পরিচালক লাল মোহাম্মদ, দূর্লভপুর ইউনিয়ন পরিষদের সদস্য সাইদুর রহমান, মফিজ উদ্দিন মাস্টার, জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নাজিব উদ্দিন অমিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট