1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

বাঘার আড়ানিতে প্রতিপক্ষের বিরুদ্ধে মোটরসাইকেল ভাঙচুর-বাড়িতে হামলার অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ২০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি………………………………………………………………………

রাজশাহীর বাঘায় প্রতিপক্ষের বিরুদ্ধে মোটরসাইকেল ভাংচুর সহ বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। জরুরি সেবায় ৯৯৯ কল দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। মঙ্গলবার (২৫-৭-২৩) রাতে উপজেলার আড়ানি ইউনিয়নের ঝিনা মিস্ত্রী পাড়ার নবীর উদ্দীনের বাড়িতে হামলা ও দু’টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে।

 

জানা যায়, আড়ানির ঝিনা রেলগেট বাজারের আবুল কালামের চায়ের দোকানে বসেছিলেন তারিপ উদ্দীন ও তার বাবা নবীর উদ্দীন। এসময় পূর্ব শত্রুতার জের ধরে তারিপ উদ্দীনের সাথে প্রতিপক্ষ আবু বাক্কারের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারিপ উদ্দীনের মোটরসাইকেলে আঘাত করলে কিছু অংশ ভেঙে ক্ষতি হয়। বাড়িতে হামলার সময় এক পথচারির মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

 

স্থানীয়রা জানান, হামলার সময় রাস্তা দিয়ে আসছিলেন চকরপাড়া গ্রামের হাফেজ উদ্দীন নামের এক ব্যক্তি। এ সময় তার মোটরসাইকেলটি ভাঙচুর করে তারা। হাফেজ উদ্দীনের সাথে যোগাযোগ করা যায়নি। নবীর উদ্দীনের ছেলে বকুল ইসলাম জানান, ঝিনা রেলগেট বাজারে মোটরসাইকেল ভাঙচুরের পর তার বাড়িতে হামলা চালায়। বেগতিক অবস্থায় ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। গ্রামের আবু বাক্কার,বুলবুল আহমেদসহ তাদের সমর্থিত লোকজন হামলা চালায় ও মোটরসাইকেল ভাঙচুর করে।

 

নেতৃত্বে আড়ানি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আ’লীগের সভাপতি ও ইউপি মেম্বর মাসুদ রানার নাম জানা গেলেও অভিযোগ অস্বিকার করে তিনি জানান, বিষয়টি জানার পর সেখানে গিয়ে বরং তাদের সরিয়ে নিয়ে এসেছেন । আবু বাক্কার জানান,তাকে তাচ্ছিল্য করে কথা বলার বিষয় নিয়ে ঘটনার সুত্রপাত ঘটে।

 

আড়ানি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক জানান,বিষয়টি জানানোর পরে আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দিয়েছি। বাঘা থানার উপ সহকারি পরিদর্শক(এএসআই) বলরাম চন্দ্র জানান, ৯৯৯ এ দেওয়া কলের মাধ্যমে বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়। অফিসার ইনচার্জ(তদন্ত) সবুজ রানা জানান,অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট