1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় ৭৪০ জন কৃষক পেল সার-বীজ, প্রধানমন্ত্রীর অনুদানের টাকা পেল ২৪৩ জন আত্রাইয়ে রাজশাহী সিটি কলেজের  ছাত্রকে অপহরণ করে নৃশংস কায়দায় হত্যার চেষ্টা, আইফোন ছিনতাই রূপসায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ: পশু চিকিৎসকের স্ত্রীর মৃত্যু, স্বামী আশঙ্কাজনক ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা, আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু  শিবগঞ্জে লীজ দেয়া ৫টি  আম গাছ কেটা নেয়ার অভিযোগ, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন  কর্তৃপক্ষ নিশ্চুপ, কারণ কি          কারওয়ান বাজার না কাওরান বাজার? সঠিক উচ্চারণ ও ঐতিহাসিক প্রেক্ষাপট চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ প্রতারণা: বিদেশে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে উধাও লিটন বাঘায় ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে নারিসহ ২জন আহত চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি সংকট: ফুয়েল স্টেশনের যন্ত্রাংশ নষ্ট হওয়ার আশঙ্কা, চাপে মালিকরা

বাঘায় ৭৪০ জন কৃষক পেল সার-বীজ, প্রধানমন্ত্রীর অনুদানের টাকা পেল ২৪৩ জন

  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় ২টি পৌরসভা ও ৭ টি ইউনিয়নের মোট ৭৪০ জন প্রান্তিক কৃষকের মাঝে ১প্যাকেট পাট বীজ,৫কেজি এমওপি,৫কেজি ডিএপি সার এবং ২৪৩ জন দুঃস্তদের প্রত্যেককে প্রধানমন্ত্রীর দেওয়া অনুদানের টাকা প্রদান করা হয়েছে। শনিবার (৪-৪-২৬) উপজেলার সম্মেলন কক্ষে রাজশাহী -৬ (চারঘাট বাঘা) আসনের সংসদ সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ সার, বীজ ও টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বক্তব্যকালে তিনি বলেন, নির্বাচনে দেওয়া অমুচনীয় কালি না শুকাতেই প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার দেওয়া ওয়াদা বাস্তবায়নের কাজ শুরু করেছেন। দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা, কৃষকদের সুরক্ষা এবং রাজনৈতিক শৃঙ্খলা বজায় রাখার ওপর জোর দিয়েছেন। তিনি জনগণের প্রতি দায়বদ্ধ থেকে জনগনের কাজ করার আহ্বান জানান এবং দলের অবস্থান শক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। প্রতিপক্ষ দলের রাজনৈতিক সমালোচনা করে মিধ্যা পরিহার ও সততা , নিষ্ঠার সাথে রাজনীতির করার গুরুত্ব আহ্বান জানান।

এছাড়াও ডিজেল, পেট্রোল, অকটেন ও সার সিন্ডিকেট এর দিকে নজর রাখতে উপজেলা প্রশাসন ও দলীয় নেতা কর্মীদের তাগিদ দেন।উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জনি। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু , সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি সেলিম আরিফিন।

এ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মুকলেসুর রহমান মুকুল, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার , উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুরুজ জামান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা যুবদলের নেতা সালেহ আহমেদ সালাম ও শফিকুল ইসলাম-সহ বিএনপি সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সুবিধা ভুগি কৃষক।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট