1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
​নাম, পরিচয় ও কর্মের দায়বদ্ধতা: একটি বহুমাত্রিক বিশ্লেষণ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তায় র‍্যাব-৬ এর মোতায়েন  যারা জীবনবাজি রেখে গণতন্ত্র, বহু দলীয় গণতন্ত্র এবং পার্লামেন্টরী গণতন্ত্র ফিরিয়ে এনেছিল তাদের সম্মুখ সারিতে ছিলেন ফজলুল হক মিলন: ড. আব্দুল মঈন খান রূপসায় ধানের শীষের প্রার্থী হেলালের পক্ষে নির্বাচনী গণমিছিল ‎ ‎ রূপসায় ক্বেরাত সম্মেলনে হাফেজদের পাগড়ী প্রদান ইসলামী বই বিতরণ ও দোয়া অনুষ্ঠিত সবার মুখে একই কথা সকল দল দেখা শেষ এবার দাড়িপাল্লার বাংলাদেশ—অধ্যাপক আবু তালেব মন্ডল ঘুষ, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের অস্তিত্ব থাকবে না: শিবগঞ্জে জামায়াত প্রার্থী ড. কেরামত আলী তাহেরপুর পৌরসভার হাট-বাজারে বিভিন্ন ব্র্যান্ডের নকল প্রসাধনীতে সয়লাব রূপসায় তুচ্ছ ঘটনায় বোরহান হাওলাদার নামের এক দোকানদারকে মারপিট করে আহত করার অভিযোগ কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন রহমান পপির কালীগঞ্জে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক 

বাঘায় র‌্যাব কর্তৃক ২ জন অস্ত্র ব্যবসায়ী বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি…………………….

রাজশাহীর বাঘায় রুস্তমপুর এলাকা থেকে ১ টি বিদেশি পিস্তল ও গুলিসহ ২ জন কুখ্যাত অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

গ্রেপ্তারকৃতরা হলো-উপজেলার হরিরামপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে মোঃ তরিকুল (২৫) মোঃ মকিম উদ্দীনের ছেলে মোঃ সেলিম রেজা (২৬)। তাদের কাছ থেকে ০১টি বিদেশী পিস্তল, ০২টি ম্যাগজিন, ০৫ রাউন্ড গুলি উদ্ধার সহ ১টি মোটরসাইকেল,২টি মোবাইল ও ২টি সীম জব্দ করা হয়েছে। বুধবার(১৭ জুলাই) তাদের বিরুদ্ধে বাঘা থানায় মামলা দায়ের করেছে র‌্যাব-৫।

আগের দিন মঙ্গলবার(১৬ জুলাই ২০২৪) সন্ধ্যা সাড়ে ৬টায় সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধৃত আসামীদ্বয় এলাকার চিহ্নিত অস্ত্র কারবারী। তাদের বসতবাড়ী সীমান্তবর্তী এলাকায় হওয়ার সুবাদে দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত হতে অবৈধ বিদেশী পিস্তল ও গুলি সংগ্রহ করে বিভিন্ন ব্যক্তি ও অস্ত্র কারবারীদের নিকট বিক্রয় করে আসছে।

বাঘা থানার ডিউটি অফিসার উপ-সহকারি পরিদর্শক(এএসআই) হাসনা খাতুন জানান,বুধবার (১৭ জুলাই) র‌্যাব-৫ এর সহকারি পরিদর্শক (এসআই) জয়দেব শর্মা বাদি হয়ে বাঘা থানায় মামলা দায়ের করেছেন।(মামলা নম্বর-২২ তাং-১৭-০৭-২০২৪)। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট