1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর কাটাখালীতে বিএসটিআই’র লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই তৈরি করায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা শিবগঞ্জে বাড়িতে হামলা-লুটপাট ও ককটেল বিস্ফারণের ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন পুঠিয়ায় পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার মোহনপুরে বিএনপি – জামায়াত সংঘর্ষে জামায়াতকর্মী নিহত লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা

বাঘায় ভিজিএফ এর চাল নিতে লম্বা লাইন, পেল ১৪ হাজার ১৩০ পরিবার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজশাহীর বাঘা উপজেলার দু’টি পৌরসভা ও সাতটি ইউনিয়নে নিম্ন আয়ের ১৪ হাজার ১৩০ পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে সরকারি খাদ্য সহায়তার বিনামূল্যের ভার্নারেবল গ্রুপ ফিটিং (ভিজিএফ)’র চাল বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার (০৩-০৬-২০২৫) উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) ও বাঘা পৌরসভার প্রশাসক শাম্মী আক্তার চা’ল বিতরণ কার্যক্রম শুরু করেণ।

ইউএনও জানান, বাঘা পৌরসভার ৯টি ওয়ার্ড মিলে ৪ হাজার ৬২১ জন ভূক্তভূগি পরিবার রয়েছে। প্রথমদিন ১ থেকে ৫নম্বর ওয়ার্ডে চাল দেওয়া হয়। পরের দিন দেওয়া হবে ৬ থেকে ৯নম্বর ওয়ার্ডে। পৌরসভায় চাল বিতরণকালে উপস্থিত ছিলেন-সহকারি প্রকৌশলী তাজুর ইসলাম,উপ সহকারি প্রকৌশলী মুকুল হোসেন, অফিস সহকারি আকরাম হোসেনসহ প্রজেক্ট ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান।

প্রকল্প কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়, বাঘা পৌরসভার ৪ হাজার ৬২১,আড়ানি পৌরসভায় ৩ হাজার ৮১, বাজুবাঘা ইউনিয়নে ৬৬৩, গড়গড়ি ইউনিয়নে ৮২০,পাকুড়িয়া ইউনিয়নে ১ হাজার ১৬,মনিগ্রাম ইউনিয়নে ১ হাজার ৪৮২,বাউসা ইউনিয়নে ১হাজার ৪২৫,আড়ানি ইউনিয়নে ৫২২ ও চকরাজাপুর ইউনিয়নে ৫০০ ভূক্তভূগি পরিবার রয়েছে।

প্রকল্প কর্মকর্তা মাহমুদুল হক জানান,মঙ্গলবার থেকে পৌরসভা ও ইউনিয়নে চাল বিতরণ শুরু করা হয়েছে। আড়ানি ও বাউসা ইউনিয়ন বাদে পৌরসভা ও ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত প্রশাসকরা চাল বিতরণ করেছেন। পৌরসভা ও ইউনিয়নে গিয়ে দেখা গেছে,লাইনে দাড়িয়ে চাল নিচ্ছেন ভূক্তভূগিরা।

চাল পাওয়া কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, তারা বিএনপি-জামায়াতের নেতাদের স্লিপে চাল পেয়েছেন। তাদেরই একজন বাঘা পৌরসভার দক্ষিণ মিলিক বাঘা গ্রামের হাজেরা বেওয়া। তিনি জানান, চালের মান খুব ভালো না। বাউসা ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুর রহমান জানান, তার ইউনিয়নে মঙ্গলবার ও বুধবার দুইদিন চাল বিতরণ করবেন। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট