1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
খাদ্যবান্ধব কর্মসূচির আদলে ভূয়া কার্ড তৈরি করে নিম্নমানের চাল বিতরণ, কোটি টাকা হাতিয়ে লাপাত্তার শঙ্কা গোদাগাড়ীতে দুই উপদেষ্টার সেচ কার্যক্রম পরিদর্শন, বৃক্ষরোপণ রূপসায় মাদকসেবী ছেলের হাতে মা খুন ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন শিবগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপ্তি গোদাগাড়ীতে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা ৩০ হাজার টাকা খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন স্থাপত্য ডিসিপ্লিনের ৩১ শিক্ষার্থী বকেয়া পরিশোধে ব্যর্থ গাজী টিভি: বাংলাদেশে আইপিএল সম্প্রচার বাতিল করলো জিওস্টার কালীগঞ্জ থানার কামরুল ইসলাম গাজীপুরে শ্রেষ্ঠ এস আই নির্বাচিত নওদাপাড়া নতুন বাস টার্মিনালে জুয়ার আসর বন্ধ সংবাদ প্রকাশের পরই বিএনপি নেতার অভিযান

বাঘায় দিন দুপুরে মারপিট করে মাংস ব্যবসায়ীর লেবারের টাকা ছিনতাইয়ের অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥বিশেষ প্রতিনিধি : রাজশাহীর বাঘায় দিনদুপুরে এক মাংস ব্যবসায়ীর লেবারকে মারপিট করে ৮৫ টাকার ছিনতাইয়ের অভিযোগ করা হয়েছে। নারায়নপুর গ্রামের আব্দুল গনির ছেলে-মাংস ব্যবসায়ী রতন আলী একই গ্রামের ওয়াহেদ মাঝির দুই ছেলে- মনিরুল ইসলাম (৩৭), অনারুল ইসলাম (৪২), সাইদুর ঘরামীর ছেলে রনি (২৫), গোলাম হোসেনের ছেলে উজ্জল হোসেন (৩২) এর বিরুদ্ধে বাঘা থানায় অভিযোগ করেছেন।

অবিযোগ সুত্রে জানা গেছে, সোমবার (১১ নভেম্বর), দুপুর ২টায় বাঘা পৌরসভার নারায়নপুর বাজারের পূর্ব পাশের চৌরাস্তার মোড়ে মাংস ব্যবসায়ী রতন আলীর লেবার নাইম (২৪)এর পথ রোধ করে তাকে লোহার রড- হাতুড়ি দিয়ে মারপিট ও ধারোলো চাকু,চাইনিচ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করে তার পরণের প্যান্টের পকেট রাখা টাকা ছিনতাই করেছে। নাইমের চিৎকারে আশে পাশে লোকজন ঘটনাস্থলে পৌছলে হত্যার হুমকি দিয়ে তারা চলে যায়। স্থানীয় লোকজন নাইমকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

রতন আলী অভিযোগে উল্লেখ করেছেন, গত শুক্রবার (৮ নভেম্বর) উপজেলার মনিগ্রাম ইউনিয়ানের তুলশিপুর গ্রামের মহাসিন আলীর ছেলে ইনতাজ আলীর কাছ ১লক্ষ ১হাজার টাকায় একটি গরু ক্রয় করে ১৬ হাজার টাকা বায়না দেন। শনিবার লেবার নাইমকে ৮৫ হাজার টাকা দিয়ে গরুটি আনার জন্য ভ্যানযোগে পাঠিয়েছিলেন। ঘটনার পর সোমবার রাতে ৪জনের নাম উল্লেখ করে বাঘা থানায় লিখিত অভিযোগ করেছেন।

ভুক্তভ’গিরা জানান,মারধরের ঘটনা ঘটলেও টাকা ছিনতাইয়ের কোন ঘটনা ঘটেনি। বাঘা থানার ওসি আবু সিদ্দিক বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট