1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

বাঘায় অপহরণ মামলার মূল আসামী ইউসুফ গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৩৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় অপহরণ মামলার এজাহার নামীয় আসামী ইউসুফ আলী(২৪)কে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৫ ও র‌্যাব-১২ যৌথ অভিযান চালিয়ে সোমবার (১১-০৮-২০২৫)১১ রাত সাড়ে ৭টার সময় পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন রুপপুর মোড় গোল চত্বর এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। ইউসুফ আলী উপজেলার পীরগাছা গ্রামের মৃতঃ সান্টু আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী অপহরণের সত্যতা স্বীকার করেছে।

বাঘা থানার ওসি আফম আছাদুজ্জামান জানান,মঙ্গলবার (১২-০৮-২০২৫) তাকে থানায় হস্তান্তরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অভিযোগে জানা যায়, ভিকটিম একজন বিবাহিত এক সন্তানের জননী। এজাহারনামীয় আসামী ইউসুফ এর সাথে চার বছর সংসার করার পর তালাকপ্রাপ্ত হয়। পরে উপজেলার মহিলা বাণিজ্যিক স্কুল এন্ড কলেজে দশম শ্রেণীতে ভর্তি হয়ে পড়াশুনা শুরু করেন। গত ২১ জুলাই’২০২৫ দুপুর অনুমান দেড়টার সময় স্কুল থেকে বাসায় ফেরার পথে উপজেলার আরিফপুর গ্রামের জনৈক হাফিজুল এর বসতবাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে ইউসুফ সহ ৪/৫ জন মিলে জোরপূর্বক একটি মাইক্রোতে তুলে নিয়ে যায়। মাইক্রোটি উপজেলার রুস্তমপুর গ্রামের নানার মোড়ে পৌঁছালে ভিকটিম কৌশলে বেরিয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির বাসায় প্রবেশ করে। আসামিরাও ভিকটিমের পেছনে করে ওই বাসায় গিয়ে ভিকটিমের হাত ধরে নিয়ে আসার চেষ্টা করলে বাড়ির মালিক পপি বেগম সহ অনেক লোকজন ঘটনাস্থলে যাওয়ার পর আসামীরা ভিকটিমকে হুমকি ধামকি দিয়ে চলে যায়।

এই ঘটনায় ভিকটিম বাদী হয়ে বাঘা থানায় অপহরণ মামলা দায়ের করেন। ( বাঘা থানার মামলা নং-২১, তাং-২৭/০৭/২৫ ইং, ধারাঃ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী) ২০২০ এর ৭/৩০ তৎসহ ৩২৩/৩৭৯/৫০৬ পেনাল কোড ১৮৬০ )।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট