1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত? শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পদ্মায় মাটি উত্তোলনের অভিযোগে যুবকের কারাদণ্ড ও জরিমানা চারঘাটে চালকের বেতন তুলছেন নৈশ প্রহরী উজ্জ্বল বাঘায় মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল থ্রীহুইলার (সিএনজি) চালকসহ তিন জন  পরকীয়া প্রেমের জেরে শিবগঞ্জে সালিশে সংঘর্ষ, নিহত ১, আহত ৮

বাগমারার তাহেরপুরে সেনা অভিযান, অস্ত্র ওয়াকিটকিসহ ‘সিক্স স্টার’ গ্যাংয়ের দুই সদস্য আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে কুখ্যাত ‘সিক্স স্টার’ গ্যাংয়ের দুই সদস্যকে আটক করা হয়েছে। অভিযানে একটি ০.২২ বোরের গান ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন আঃ হালিম (২৯), পিতা- মৃত আবুল হোসেন এবং আবুল বাসার (২৭), পিতা- আশরাফ আলী। উভয়ের বাড়ি বাগমারা উপজেলা তাহেরপুর পৌরসভার মথুরাপুর এলাকায়।

খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্প থেকে একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে তাহেরপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও যোগাযোগের সরঞ্জামসহ ওই দুইজনকে আটক করা হয়।

স্থানীয়দের অভিযোগ, ‘সিক্স স্টার’ গ্যাং দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। অবৈধ অস্ত্র ব্যবহার করে তারা এলাকায় নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছিল বলে জানা গেছে। এই গ্রুপের অন্য সদস্যরা পালিয়ে থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি।

এলাকাবাসী সেনাবাহিনীর এই অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরবে। তারা দ্রুত আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। আটককৃতদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় বলে একটি সূত্রে জানা গেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট