1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

বাগমারায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজেস্ব প্রতিবেদক, বাগমারা: “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, বাগমারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আহসান হাবিব। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রাণিসম্পদ ব্যবস্থাপনা, রোগ নিয়ন্ত্রণ, পুষ্টিসম্মত খাদ্য উৎপাদন এবং খামারিদের প্রশিক্ষণের মাধ্যমে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখতে পারে এ খাত। প্রদর্শনীতে গরু, ছাগল, হাঁস-মুরগি সহ বিভিন্ন খামারের পণ্য ও ভেটেরিনারি সেবার বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা আরও বলেন, সরকারি বিভিন্ন প্রকল্প, বিশেষ করে “প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প খামারিদের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এক্ষেত্রে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের নিরলস কাজ প্রশংসার দাবিদার।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, খামারি, উদ্যোক্তা ও সাধারণ মানুষ অংশ নেন। শেষে প্রদর্শনী পরিদর্শন করে অতিথিরা খামারিদের উদ্দেশ্যে নানা দিকনির্দেশনা প্রদান করেন। প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ এ ১৮ টি স্টল অংশ গ্রহণ করে। এর আগে প্রদর্শনী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ওয়াহেদুজ্জামান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট