1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

বাকেরগঞ্জে বিপুল ভোটে মেজর জেনারেল হাফিজ মল্লিকের জয়

  • প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৪০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শাহিন হাওলাদার, বাকেরগঞ্জ প্রতিনিধি……………………………………..

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসন থেকে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অবঃ) আবদুল হাফিজ মল্লিক।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারা দেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বাকেরগঞ্জে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এ কার্যক্রম। পরে শুরু হয় ভোট গণনার কাজ। সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে (এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ১০ টায়) জানা যায়, আওয়ামী লীগ মনোনীত মেজর জেনারেল (অবঃ) আবদুল হাফিজ মল্লিক নৌকা প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ১শত ৯ ভোট। আর স্বতন্ত্র প্রার্থী শামসুল আলম চুন্নু ট্রাক প্রতিকে পেয়েছেন ৩৯ হাজার ৩শত ৭৪ ভোট ও জাতীয় পার্টি মনোনীত নাসরিন জাহান রতনা লাঙ্গল প্রতিকে ৯ হাজার ১শত ৮৮ ভোট পেয়েছেন।

বাকেরগঞ্জ-৬ আসনে আওয়ামী লীগের নৌকা, জাতীয় পার্টির লাঙ্গল, ট্রাক, সোনালী আঁশ, রকেট, তরমুজ, আম, ঈগল, ডাব প্রতিকে মোট দশজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ আসনে ১১৩টি ভোট কেন্দ্রে ২ লাখ ৯৫ হাজার ৫০৯ জন ভোটার রয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট