1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত? শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পদ্মায় মাটি উত্তোলনের অভিযোগে যুবকের কারাদণ্ড ও জরিমানা চারঘাটে চালকের বেতন তুলছেন নৈশ প্রহরী উজ্জ্বল বাঘায় মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল থ্রীহুইলার (সিএনজি) চালকসহ তিন জন  পরকীয়া প্রেমের জেরে শিবগঞ্জে সালিশে সংঘর্ষ, নিহত ১, আহত ৮ শিবগঞ্জে ট্রাক্টারের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থী নিহত রাজশাহীর কাটাখালীতে বিএসটিআই’র লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই তৈরি করায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা শিবগঞ্জে বাড়িতে হামলা-লুটপাট ও ককটেল বিস্ফারণের ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

বাকেরগঞ্জে নৌকার সমর্থকদের হুমকি দেয়ায় আওয়ামীলীগ সম্পাদক লোকমানকে স্বশরীরে হাজিরের নির্দেশ

  • প্রকাশের সময় : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ৪৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি……………………………………………..

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ আসনে নৌকার সমর্থককে হুমকির অভিযোগে বাকেরগঞ্জ পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়াকে স্বশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর নোটিস দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। লোকমান বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সামসুল আলম চুন্নুর সমর্থক। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

রোববার বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও জ্যেষ্ঠ সহকারী জজ মাহাদী হাসান স্বাক্ষরিত চিঠিতে তাকে শোকজ করা হয় বলে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান জানান। চিঠিতে আগামী ৩ জানুয়ারি অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে তাকে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

মেয়র লোকমানের নোটিশে উল্লেখ করা হয়, ২৯ ডিসেম্বর নৌকার প্রার্থী আব্দুল হাজিফ মল্লিক নির্বাচন কমিশনে লোকমানের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে ২৬ ডিসেম্বর উপজেলার কলসকাঠীতে স্বতন্ত্র প্রার্থী শামসুল আলম চুন্নুরর উঠান বৈঠকে নৌকার সমর্থকদের পাঁচ মিনিটও মাঠে টিকতে দেবেন না, এমন বক্তব্য দেন লোকমান।

এ বিষয়ে অভিযোগকারী কমিশনে ভিডিও ফুটেজও দাখিল করেন। মেয়রের এমন বক্তব্য সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর বিধি ১১ (ক) লঙ্ঘন করেছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে তার বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না তার ব্যাখ্যা দিতে ৩ জানুয়ারি নির্বাচন অনুসন্ধান কমিটির কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশের বিষয়ে পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া বলেন, “আমি কোনো নোটিশ পাইনি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট