1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

বশেমুরবিপ্রবি’তে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

এসএন ডেস্ক: গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটভুক্ত মানবিক শাখার গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার  বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত মানবিক শাখার (বি ইউনিট) এই পরীক্ষায় উপস্থিতির হার ছিলো ৯২.৭৩ শতাংশ। ২৩৪১ জন ভর্তিচ্ছুর মধ্যে অংশ নেয় ২১৭১ জন।

ঈরীক্ষা চলাকালে বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব, প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম, ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. মোবারক হোসেন ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্যরা।

এসময় ভাইস-চ্যান্সেলর বলেন, ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা গ্রহণের সর্বাত্মক চেষ্টা করছি যাতে কোনো ভর্তিচ্ছু জালিয়াতি করতে না পারে।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে সকলের জন্য বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করার পাশাপাশি ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকদের সার্বিক সেবা দিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক সংগঠনও কাজ করেছে। দায়িত্বরত শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সহযোগিতা করেছেন।

সকলের সার্বিক সহায়তায় দ্বিতীয় দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেছেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহবুব।

উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের ‘সি’ ইউনিটভুক্ত বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ মে বেলা ১১টা থেকে ১২ টা। তিন ইউনিটে মোট ৩ লাখ ৫ হাজার ৩৪৬ জন ভর্তিচ্ছুর মধ্যে বিশ^বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় বসবে ৪৪৮১ জন।# বাসস

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট