1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

বরিশালে ইট ভাটার কাজে গিয়ে লাশ হয়ে ফিরলেন শ্যামনগরের ইউসুফ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ২৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ আলফাত হোসেন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি…………………………………………..

বরিশালে ভাটায় কাজে গিয়ে লাশ হয়ে ফিরলেন শ্যামনগরের ইউসুফ ২৫ বছর বয়সি যুবক মোঃ আবু ইউসুফ গাজী। পরিবারে দুই ভাই আর দুই বোনের মধ্যে সবার ছোট তিনি। বড় ভাই পরিবার ছেড়ে ভারতে চলে গেছেন অনেক আগেই। পরিবারের একমাত্র উপার্জনকারী হিসেবে কয়েক মাস আগে জীবিকার তাগিদে গিয়েছিলেন বরিশালের বাকেরগঞ্জের কলসকাটি এলাকায়। একটি ইটভাটায় কাজ করতেন আবু ইউসুফ। সেখানেই আকস্মিক বজ্রপাতে মৃত্যু হয়েছে তার। এ সময় সাব্বির নামের আরো এক শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (২২ মার্চ) ভোরে আবু ইউসুফের মরদেহ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের পূর্ব দুরমুজখালি দাসকাটি এলাকার নিজ বাড়িতে আনা হয়। তিনি ওই এলাকার আবু বক্কার গাজীর ছেলে। এর আগে বৃহস্পতিবার রাত ৮টার দিকে বজ্রপাতে মারা যান আবু ইউসুফ।

নিহত ওই যুবকের প্রতিবেশী মোজাফফর গাজী বলেন, ইউসুফ পাঁচ মাস আগে জীবিকার তাগিদে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজে যান। সেখানে বৃহস্পতিবার রাত ৮টার দিকে বজ্রপাতে মারাত্মক আহত হযন তিনি। পরে তাকে উদ্ধার করে অন্য শ্রমিকরা বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তিনি আরও বলেন, ইউসুফ পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। স্ত্রীসহ তার দেড় বছরের একটি ছেলে রয়েছে। ইউসুফের মৃত্যুতে তার পরিবারের সবাই শোকে স্তব্দ হয়ে পড়েছেন।

এ বিষয়ে নূরনগর ইউপি সদস্য মোঃ আলমগীর হোসেন জানান, আবু ইউসুফ বরিশালের বাকেরগঞ্জ কলসকাটি একটি ইটভাটায় কাজে গিয়ে সেখানে বজ্রপাতে মারা গেছেন বলে শুনেছি। তার মৃত্যুর সংবাদ পেয়ে পরিবারের খোঁজখবর নিয়েছি। ইউসুফের মৃত্যুতে তার পুরো পরিবার শোকে কাতর হয়ে পড়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট