1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা গাছ এবং ইয়াবা উদ্ধার সারিয়াকান্দিতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও জনসম্মুখে ধ্বংস রূপসায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত বদরগঞ্জে বিয়ের প্রলোভনে তরুণীর সাথে প্রতারণা থানায় অভিযোগ মোটা অংকের টাকায় ঘরোয়া রফাদফা  সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তাঃ কাজী শহিদুল ইসলাম গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়: এটিএম কামরুল ইসলাম তানোরে তসলিমা ইলেক্ট্রনিক্স ও ওয়ালটন শোরুমে লাকি কুপন ড্র-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান মির্জাপুরে বংশাই নদীতে ভাসমান অজ্ঞাত লাশ রাজশাহীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি সরকার জনগণের সাথে প্রতারণা, জাতির সাথে গাদ্দারি করছে:বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ 

পাবনার আটঘড়িয়ায় বাঁশঝাড় থেকে কিশোরীর মরদেহ উদ্ধার,এলাকায় শোক ও আতংক

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

#এস এম এম আকাশ, চাটমোহর উপজেলা (পাবনা)প্রতিনিধিঃ  পাবনা জেলার আটঘড়িয়া উপজেলার একদন্ত ইউনিয়নের ষাটগাছা গ্রামের এক বাঁশঝাড় থেকে তমা খাতুন (১৬) নামে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার(২৪ ডিসেম্বর ২০২৪) দুপুরে ষাটগাছা গ্রামের হাচেন আলীর বাঁশঝাড় থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন একদন্ত ইউনিয়ন পরিষদ এর সদস্য আব্দুল মমিন।

স্থানীয়-পারিবারিক সূত্রে জানা যায় যে, আটঘড়িয়া উপজেলার একদন্ত ইউনিয়নের ষাটগাছা গ্রামের নায়েব আলীর মেয়ে তমা খাতুনকে গতরাত থেকে নিখোঁজ থাকায় বাড়িতে পাওয়া যাচ্ছিলো না। পরে পরিবারের লোকজন নিকট আত্মীয় ও প্রতিবেশীদের মাধ্যমে অনেক খোঁজাখুজি করতে থাকে। এক পর্যায়ে মঙ্গলবার দুপুরে ষাটগাছা হাচেন আলীর বাঁশঝাড়ে গলায় গামছা পেঁচানো তমা খাতুনের মৃতদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। মৃতদেহের পাশে একটি পলিথিনে চিপস এবং চানাচুরের প্যাকেট পরে থাকতে দেখা গেছে।

সংবাদ পেয়ে আটঘড়িয়া থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আটঘড়িয়া থানার অফিসার ইনচার্জ (OC) শফিকুজ্জামান সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে রাতের কোন এক সময়ে কিশোরী তমাকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে ফেলে রাখা হয়েছিলো।

উল্লেখ্য যে,গত ১৪ ডিসেম্বর পাবনার চাটমোহরে ওয়াজ মাহফিল থেকে বাসায় পৌছে দেওয়ার কথা বলে ৯ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার পর হত্যা করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট