1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন শিবগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপ্তি গোদাগাড়ীতে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা ৩০ হাজার টাকা খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন স্থাপত্য ডিসিপ্লিনের ৩১ শিক্ষার্থী বকেয়া পরিশোধে ব্যর্থ গাজী টিভি: বাংলাদেশে আইপিএল সম্প্রচার বাতিল করলো জিওস্টার কালীগঞ্জ থানার কামরুল ইসলাম গাজীপুরে শ্রেষ্ঠ এস আই নির্বাচিত নওদাপাড়া নতুন বাস টার্মিনালে জুয়ার আসর বন্ধ সংবাদ প্রকাশের পরই বিএনপি নেতার অভিযান নওগাঁর আত্রাইয়ে রাস্তার মাঝে বৈদ্যুতিক খুঁটিতে ভোগান্তিতে জনসাধারণ রাজশাহীতে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে শপিংমল, মার্কেট এবং দোকান রাজশাহীতে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেপ্তার

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী (পাবনা): জেলার ঈশ্বরদীর দাশুড়িয়া-পাবনা মহাসড়কে সুগার মিলের সামনে একটি প্রাইভেটকার (ঢাকা- মেট্টো গ-২২-২০৭৮) নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেলে পাঁচজন নিহত হন।

জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দাশুড়িয়া আজমপুর নিবাসী প্রাইভেটকার চালক বিজয় ঢাকার একটি ফার্মের গাড়ি চালাক । ছুটি পেয়ে গাড়ি নিয়ে বাড়িতে আসলে গ্রামের বন্ধু-বান্ধব বিজয়ের কাছে বায়না ধরে গাড়ি চড়বার জন্য । রাতেই বিজয়ের ঢাকায় ফিরে যাওয়ার কথা থাকায় বিজয় প্রিয় বন্ধু ও স্বজনদের আবদার মিটাতে গাড়িতে ঠাসাঠাসি করে সাতজনকে নিয়ে পাকশী-দাশুড়িয়া ঘুরাঘুরি শেষে পাবনার উদ্দেশ্যে রওয়ানা হয়। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পল্লী বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা দিলে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে খুঁটি ও পাশাপাশি থাকা মেহগনি গাছের মাঝখানে আটকে যায়।

ঈশ্বরদী থানার ওসি তদন্ত মনিরুজ্জামান জানান, নিহতরা হলেন- গাড়ি চালক,বিজয় (২২) পিতা-আনোয়ার কবির, মো. শিফাত (১৭) পিতা মাছুম, মো. জিহাদ (১৭) পিতা রেজাউল, মো. শিশির (১৭) নানা-মোতালেব হোসেন, সর্বসাং-দাশুড়িয়া আজমপুর। শাওন (১৭) পিতা-ওয়াজ আলী,দাশুড়িয়া ভাড়ইমারী। শাহিদ (২০) পিতা- জাপান,  নাইম (১৮) পিতা সুজন,নামে দুইজনকে মূমুর্ষ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট