1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা

পশ্চিমাঞ্চল জোন: বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ১৬৫ যাত্রীকে জরিমানা, সিগারেট জব্দ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ২১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক……………………………………..

বিনা টিকিটে ভ্রমণের দায়ে ঢাকা-রাজশাহী গামী  পদ্মা এক্সপ্রেস ট্রেনের ১৬৫ যাত্রীকে জরিমানা ও ধুমপায়ী যাত্রীদের কাছে থাকা  সিগারাট জব্দ করা হয়েছে।

 

শুক্রবার (২১ অক্টোবর) ভোররাতে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার ট্রেনটিতে অভিযান চালিয়ে টিকিট না থাকায় তাদের জরিমানা ও কয়েক প্যাকেট সিগারেট জব্দ করেন। অভিযান শেষে অসীম কুমার তালুকদার নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে যাত্রা শুরুর পর ট্রেনে প্রচুর ভিড় দেখা যায়। রাজশাহী আসার পথে শুক্রবার ভোররাতে তিনি বিনা টিকিটের যাত্রী ধরতে অভিযান শুরু করেন। এ সময় ট্রেনে ১৬৫ জন বিনা টিকিটের যাত্রী শনাক্ত করা হয়। তাদের কাছ থেকে জরিমানা ও টিকিটের মূল্য বাবদ ৫৭ হাজার ৭৪০ টাকা আদায় করা হয়েছে।

 

তিনি আরো জানান, ট্রেনে ধূমপানের ব্যাপারেও অভিযান চালানো হয়েছে। বেশকিছু প্যাকেট সিগারেট জব্দ করে ধ্বংস  করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট