1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নারায়ণগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে আমন ধান সংগ্রহ ২০২৬ উদ্বোধন করলেন এমপি কাজী রফিকুল ইসলাম মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ অবৈধ দোকান উচ্ছেদ চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক শিবগঞ্জে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না: সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ১১১ শিক্ষার্থী রূপসা নতুন হাট বাজার অনিয়ম: নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রাজশাহীতে তামাকবিরোধী সচেতনতামূলক স্টিকার ক্যাম্পেইন অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় যৌথ চ্যাম্পিয়ন রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেপ্তার

নারায়ণগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নারায়ণগঞ্জ প্রতিনিধি: কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা মুখি ফুটওভার ব্রিজের সিঁড়ি থেকে অজ্ঞাত এক যুবকের (৪০) লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফুট ওভার ব্রিজে সিঁড়ি থেকে লাশটি উদ্ধার করেন কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, আজ মঙ্গলবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকা মুখি ফুটওভার ব্রিজের সিড়িতে লাশটি দেখে পথচারীরা কাঁচপুর হাইওয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সোনারগাও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় মেলেনি। ওসি আরো জানান, মৃত ব্যাক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট