1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর কাটাখালীতে বিএসটিআই’র লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই তৈরি করায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা শিবগঞ্জে বাড়িতে হামলা-লুটপাট ও ককটেল বিস্ফারণের ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন পুঠিয়ায় পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার মোহনপুরে বিএনপি – জামায়াত সংঘর্ষে জামায়াতকর্মী নিহত লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা

নাটোরের সিংড়ায় পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুপাতো ২ বোনের আকষ্মিক মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধি…………………………………

নাটোরের সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ফারিয়া খাতুন (৬) ও ফাতেমা খাতুন (৬) নামে মামাত-ফুপাত দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলার লালোর ইউনিয়নের ঢাকঢোর মন্ডল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফারিয়া খাতুন ঢাকঢোর গ্রামের মোঃ ফারুক হোসেনের মেয়ে ও ফাতেমা খাতুন নাটোর সদর উপজেলার তেবাড়িয়া গ্রামের মোঃ রায়হান আলীর মেয়ে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষ্যে বাবা মায়ের সাথে ঢাকঢোর গ্রামে মামা বাড়িতে বেড়াতে আসেন ফাতেমা খাতুন। ঈদের পরের দিন একই বয়সের মামাতো বোন ফারিয়ার সাথে খেলা ধুলার এক পর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামলে সেখানে পানিতে ডুবে নিখুঁজ হয় তারা ।

পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে উদ্বার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ একরামুল হক শুভ। একই পরিবারের এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট