1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সর্বশেষ:
গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা

নাটোরের লালপুরে বিভিন্ন মাদকদ্রব্য সহ ১০ আসামী গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ২৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেহেরুল ইসলাম মোহন লালপুর……………………………………………….

নাটোরের লালপুরে ইয়াবা, ফেনসিডিল,হিরোইন ও ইমো হ্যাকার সহ ১০ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (৮ অক্টোবর ২০২২) তাদেরকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

 

গ্রেফতার কৃতরা হলেন,লালপুর উপজেলার কুজিপুকুর(রুইগাড়ি) গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে ১২টি মাদক মামলার আসামি আসাদুল ইসলাম(৩৩), পাটিকাবাড়ি গ্রামের জয়নাল সরদারের ছেলে আব্দুল্লাহ আল সবুজ(২৫),পাবনার ঈশ্বরদীর পূর্বনুর মহল্লার আফজাল বিশ্বাসের ছেলে হেলাল বিশ্বাস (৩৩),নেঙ্গপাড়া গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেন ওরফে মোজেম ভূঁইয়ার ছেলে ১০টি মাদক মামলার আসামি মুক্তার হোসেন (৪২),পুরাতন ঈশ্বরদী বিদিক মোড় গ্রামের বাবলু শাহের ছেলে সোহেল(২৬), বাওড়া গ্রামের হযরত আলীর ছেলে আল-আমিন (২২), ইমো হ্যাকার অমৃতপাড়া বিশ্বম্ভরপুর গ্রামের মসিরুল মন্ডলের ছেলে আশিক হোসেন(২০)খায়রুল ইসলামের ছেলে আকাশ আলী (২৩),বয়েস উদ্দিনের ছেলে  মোহাম্মদ গোলাম কাওসার (২২) ও আজিম উদ্দিনের ছেলে রোকনুজ্জামান ওরফে রনি (২১)।

 

লালপুর থানা সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানে শুক্রবার(৭ই অক্টোবর-২২)উপজেলার নারায়নপুর জামে মসজিদের সামনের রাস্তায় ব্যারিকেড দিয়ে ১৭ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ ১২টি মাদক মামলার আসামী আসাদুল ইসলাম এবং তাঁর সহযোগি আব্দুল্লাহ আল সবুজ ও হেলাল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।

 

অপর অভিযানে কেশববাড়িয়া গ্রামের রাস্তার ওপর থেকে ৭০ পিস ইয়াবা ও ৪ গ্রাম হিরোইন সহ ১০টি মাদক মামলার আসামি মুক্তার হোসেন সহ তার সহযোগী সোহেল ও আল-আমিনকে গ্রেপ্তার করা হয়। আরেকটি অভিযানে ইমো হ্যাকিংয়ের অভিযোগে নিরাপত্তা আইন ২০১৮ এর ২০/২৪/৩৫-এর আসামি অমৃতপাড়া বিশ্বম্ভরপুর গ্রামের আশিক হোসেন,আকাশ আলী,মোহাম্মদ গোলাম কাওসার ও রোকনুজ্জামান ওরফে রনিকে গ্রেপ্তার করা হয়।

 

এ বিষয়ে লালপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান বলেন, আসাদুলের বিরুদ্ধে লালপুর, ঈশ্বরদী ও বাঘা থানায় ১২টি এবং নেঙ্গপাড়া গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেন ওরফে মোজেম ভূঁইয়ার ছেলে মুক্তার হোসেনের বিরুদ্ধে লালপুর থানায় ১০টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।এ ছাড়াও শুক্রবার দিবাগত রাতে থানা পুলিশের অভিযানে আটককৃত সবাইকেই শনিবারে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট