1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

নাটোরের লালপুরে পুকুর পাড় থেকে মহিলার লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন (লালপুর)নাটোর………………………………..

নাটোরের লালপুরে ছেলের বউয়ের সাথে ঝড়গা করে বাড়ি থেকে বের হওয়ার ১দিন পর ছকিনা বেগম (৫৫)নামের এক মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার(২৫ ফেব্রুয়ারী ২০২৩)সকাল সাড়ে ১১ টার দিকে লালপুর উপজেলার অর্জুনপুর-বরমহাটি(এবি) ইউনিয়নের বরমহাটি গ্রামের আজহার উদ্দিনের পুকুর পাড় থেকে ওই নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহত ছকিনা বেগম ওই গ্রামের আকবর আলীর স্ত্রী বলে জানা গেছে।

 

স্থানীয় ও স্বজনরা জানায়, শুক্রবার বেলা ১১টার দিকে ছকিনা বেগম তাঁর ছেলে মজনুর রহমানের স্ত্রীর সাথে ঝগড়া করে, অভিমান করে ভাই বাবুলের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু সেখানে না যাওয়ায় পরিবারের লোকজন খোঁজাখুজি করতে থাকেন। পরে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ছকিনা বেগমের বাড়ি থেকে আধা কিলোমিটার দক্ষিণে একটি পুকুর পাড়ে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে থানা পুলিশ লাশ উদ্ধার করে।

 

নিহতের ভাই বাবুল বলেন, বোন ছকিনা বেগম তার বাড়িতে যাননি। বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। শনিবার সকালে আজহার উদ্দিনের পুকুর পাড়ে তার লাশ পাওয়া যায়।

 

এ বিষয়ে,লালপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান বলেন, প্রাথমিকভাবে নিহতের শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট