1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

নাটোরের লালপুরে চোর সন্দেহ করায় ৪ জনকে ছুরিকাঘাত

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন, লালপুর ………………

নাটোরের লালপুরে আকার ইঙ্গিতে চোর সন্দেহে কথা বলায় ৪(চার)জন কে ছুরিকাঘাত করে আহত করা হয়েছে। আহতরা হলেন, লালপুর উপজেলার শফিকুল ইসলামের ছেলে মাসুদ রানা(৩০), এনামুলের ছেলে তুষার(২২)পানা উল্লাহর ছেলে বিজয়(২২)এবং নুরুল্লাহ পুর গ্রামের আমিন উদ্দিনের ছেলে হাসেম(৩৫)। শনিবার(২৪শেসেপ্টেম্বর-২০২২)সকাল দশটার দিকে লালপুর উপজেলার লক্ষীপুর বাজারে এই ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর লক্ষীপুর বাজারে মাসুদ রানার মুদির দোকানে চুরি হয় এরই জের ধরে শনিবার সকালে মাসুদ রানার দোকানের আশে পাশে একই এলাকার নিলাম ও আকাশ নামের পিতা ও পুত্রকে ঘুরাঘুরি করতে দেখে আকার ইঙ্গিতে চোর সন্দেহ করে কথা বলার এক পর্যায়ে কথা কাটাকাটির ঘটনায় ক্ষিপ্ত হয়ে নিলাম ও আকাশ(পিতা-পুত্র) মুদি ব্যবসায়ী মাসুদ রানাকে সহ ৪(চার)জনকে চাকু দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে তুষারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

 

এ বিষয়ে লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন,অভিযোগ পেলেই এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট