1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

নাটোরের লালপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাবাদের জন্য স্বামী আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ২২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটোর………………………………………………

নাটোরের লালপুরে এক গৃহবধূর রহস্য জনক মৃত্যু হয়েছে এবং স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে লালপুর থানা পুলিশ। বৃহস্পতিবার(৩ নভেম্বর-২২)দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে লালপুর উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের ভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই নারী একই এলাকার শাকিলের স্ত্রী।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভাটপাড়া গ্রামের শাকিলের স্ত্রী শুকতারা(২০) রাতের খাওয়া দাওয়া শেষে পেটের ব্যথা জনিত কারণে গ্যাষ্টিকের ট্যাবলেট খেয়ে নিজ ঘরে শুয়ে পড়ে। পরে স্বামী শাকিল রাত সাড়ে ১১ টার দিকে এসে দেখে শুকতারা মৃত অবস্থায় বিছানার উপরে পড়ে আছে। তারপর বিষয়টি পরিবারসহ আত্মীয়-স্বজনকে জানিয়ে লালপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ শুকতারার লাশ উদ্ধার করে।

 

এ বিষয়ে লালপুর থানার তদন্ত ওসি জালাল উদ্দিন বলেন,খবর পাওয়ার পরে লালপুর থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে শুকতারার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্বামী শাকিলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে লালপুর থানায় নিয়ে এসেছে। তিনি আরও বলেন, নিহত শুকতারার পরিবারের লোকজন থানায় অভিযোগ করলে এবং ময়না তদন্তের রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট