1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সর্বশেষ:
গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা

নাটোরের লালপুরের বিলমাড়ীয়া ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষ, গুলি বৃদ্ধ-১

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন, লালপুর থেকে…………………………………..

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নাগশোষা গ্রামে বৃষ্টির পানি নিষ্কাশনকে কেন্দ্র করে দু’ পক্ষের সংঘর্ষ, এক পর্যায়ে গুলাগুলির ঘটনায় একই গ্রামের রজব সরদার নামের এক ব্যাক্তি গুলিবৃদ্ধ হয়ে আহত হয়েছেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৩ই সেপ্টেম্বর ২০২২)বেলা ১ টা ৪৫ মিনিটের দিকে লালপুর উপজেলার ৫নং বিলমাড়ীয়া ইউনিয়নের নাগশোষা গ্রামে দুই বাড়ির বৃষ্টির পানি নিষ্কাশনকে কেন্দ্র করে একই গ্রামের ফরজ সরদারের ছেলে জনৈক রজব সরদার (৩৫)গং এবং প্রতিপক্ষ জমির উদ্দিনের ছেলে সুমন(৪০), নবীর উদ্দিনের ছেলে সবার (৪০),ও  নিফাজ উদ্দিনের ছেলে রুবেল(৩৫) সম্রাট এবং জমির উদ্দিনের ছেলে মামুন (২৭), মাসুদ(৩২) আকবরের ছেলে মনি(২৭)গণের মধ্যে মারামারি শুরু হলে এক পর্যায়ে সুমন অবৈধ অস্ত্র দ্বারা  গুলি করলে ভিকটিম রজব সরদারের নাভির নিচে বাম পাশে গুলিবিদ্ধ হয়। ভিকটিমের আত্মীয়-স্বজন গুলিবিদ্ধ অবস্থায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার রজব সরদারকে  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

 

এ বিষয়ে লালপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান বলেন, ঘটনার পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক রাউন্ড গুলির খোসা ও এক রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার এবং রাশিদুল(৩৫) ও আলীমউদ্দীন নামের দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য লালপুর থানায় নিয়ে আসা হয়। বর্তমানে ঘটনা স্থলের পরিস্থিতি স্বাভাবিক আছে। পরবর্তীতে সবকিছু জানানো হবে বলেও জানান তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট